আবওয়াবু তাফসীরিল কুরআন ২৮১ ৩০৪২ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, হুযাইফা (রা) উসমান ইবনে আফফান (রা)-র নিকট এসে উপস্থিত হলেন হুযাইফা (রা) আর্মেনিয়া ও করেছিলেন । তখন হুযাইফা (রা) তাদের মধ্যে কুরআন নিয়ে মতভেদ লক্ষ্য করেন। তিনি (ফিরে এসে) উসমান ইবনে আফফান (রা)-কে বলেন, হে আমীরুল মুমিনীন! ইহ্দী-নাসারাগণ যেভাবে তাদের কিতাব নিয়ে মতভেদে লিপ্ত হয়েছিল, তদ্রপ এই উ্মাতের লোকদের নিজেদের কিতাব নিয়ে মতভেদে লিপ্ত হওয়ার পূর্বে তাদের খবর নিন। উসমান (রা) এই কথা বলে হাফসা (রা)-র নিকট লোক পাঠান যে, আপনার নিকট রক্ষিত কুরআনের সহীফাখানি আমাদের নিকট পাঠিয়ে দিন। আমরা সেটি থেকে কপি করার পর তা আপনাকে আবার ফেরত দিব । উন্মুল মুমিনীন হাফসা (রা) তার কপি উসমান ইবনে আফফান (রা)-র নিকট পাঠিয়ে দিলেন। উসমান (রা) যায়েদ ইবনে সাবিত (রা), সাঈদ ইবনুল আস (রা), আবদুর রহমান ইবনুল হারিস ইবেন হিশাম (রা), আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) প্রমুখের নিকট উক্ত সহীফাখানি পাঠিয়ে দিয়ে বলেন, আপনারা এ সহীফাখানি থেকে অনেকগুলো কপি করে নিন। তিনি উক্ত কমিটির তিন কুরাইশ সদস্যকে বলেন, কোন ক্ষেত্রে তোমাদের ও যায়েদ ইবনে সাবিতের মধ্যে মতভেদ হলে তা তোমরা কুরাইশের বাকরীতি অনুযায়ী লিখবে কেননা কুরআন তাদের বাকরীতিতে নাযিল হয়েছে। অবশেষে তারা পূর্ণ কুরআনের কয়েকটি কপি করেন । উসমান (রা) সেগুলোর এক একটি কপি রাজ্যের এক এক এলাকায় পাঠিয়ে দিলেন। যুহরী (র) বলেন, খারিজা ইবনে যায়েদ (রা) আমার নিকট বর্ণনা করেছেন; যায়েদ ইবনে সাবিত (রা) বলেছেন, সূরা আল-আহ্যাবের একটি আয়াত আমি পেলাম না, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শুনতাম । আয়াতটি এই (অনুবাদ) £ “মুমিনদের মধ্যে কতক লোক আল্লাহ্র সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। তারা নিজেদের অঙ্গীকারে কোন পরিবর্তন করেনি” (সূরা আল-আহ্যাব ৪ ২৩) । আমি আয়াতটি তালাশ করছিলাম । অবশেষে খুযাইমা ইবনে সাবিত (রা) বা আবু খুযাইমা (রা)-র নিকট তা পেলাম । আমি আয়াতটি সূরার যথাস্থানে স্থাপন করলাম ৷ যুহরী (র) বলেন, তারা এ দিন তাবৃত ও তাবূহ শব্দ নিয়ে মতভেদ করেন। কুরাইশীরা বলেন ঃ তাবৃত, আর যায়েদ (রা) বলেন, তাবূহ ৷ তাদের (সম্পা.) । www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।