জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু তাফসীরিল কুরআন ২৭৯ করে যাননি তা আমি কিভাবে করতে পারি? উমার (রা) বলেন, আল্লাহ্র শপথ! এটা অত্যন্ত কল্যাণকর কাজ । তিনি আমার নিকট বারবার তার কথার পুনরাবৃত্তি করে যাচ্ছিলেন । অবশেষে আল্লাহ সেই কাজের জন্য আমার বক্ষও উন্ুক্ত করে দিলেন, যার জন্য তিনি (আগেই) উমারের বক্ষ উন্ক্ত করে দিয়েছিলেন। আমিও উক্ত কাজে সেই কল্যাণ লক্ষ্য করলাম যা তিনি (আমার আগেই) লক্ষ্য করেছিলেন। যায়েদ ইবনে সাবিত (রা) বলেন, আবু বাকর (রা) বলেন, তুমি একজন জ্ঞানবান যুবক । কোন বিষয়ে আমি তোমাকে দোষারোপ করিনি। আর তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কুরআন লিপিবদ্ধ করতে অতএব তুমি কুরআনের (বিভিন্ন অংশ) সন্ধানে লেগে যাও যায়েদ (রা) বলেন, আল্লাহ্‌র শপথ! তারা যদি আমাকে পর্বতমালার মধ্য থেকে কোন পাহাড় স্থানান্তরের কষ্টে নিক্ষেপ করতেন তবে তাও আমার জন্য এ মহা দায়িত্বের তুলনায় অধিকতর ভারবহ হত না । আমি বললাম, যে কাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তা আপনারা কিভাবে করতে পারেন? আবু বাকর (রা) বলেন, আল্লাহ্র শপথ! এটা অত্যন্ত ভালো কাজ । আবু বাকর (রা) ও উমার (রা) উভয়ে এ কথার পুনরাবৃত্তি করে যাচ্ছিলেন । অবশেষে আল্লাহ আবু বাকর ও উমারের ন্যায় আমার বক্ষও উন্ুক্ত করে দিলেন। অতএব আমি চামড়ার টুকরাসমূহ, খেজুরপত্র, মসৃণ পাথর ও লোকদের অস্তকরণ থেকে খুঁজে খুঁজে সম্পূর্ণ কুরআন একত্র করলাম । সূরা বারাআতের শেষ অংশটুকু আমি খুযাইমা ইবনে সাবিত (রা)-র নিকট পেলাম ৷ তা হল (অনুবাদ) £ “অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। তোমাদেরকে যা বিপন্ব করে তা তার জন্য কষ্টদায়ক ৷ সে তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি দয়ার্দ ও অত্যন্ত করুণাসিক্ত । এতদসত্তবেও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বল 'ঃ আল্লাহই আমার জন্য যথেষ্ট । তিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই আমি তার উপরই নির্ভর করি এবং তিনিই মহান আরশের মালিক” (সূরা আত-তাওবা £ ১২৮, ১২৯) (আ, না, বু) । আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । cds EEE Es oo - EE Le ee EF শা. st) ssc sari oss es ot 5) ULI LS gl cs 5 SS Sl ps খে sb IS www.pathagar.com

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।