জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ ‘জামে আত-তিরমিযী ৩০৪০ । কাব ইবনে মালেক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, একমাত্র বদরের যুদ্ধ ছাড়া আর কোন যুদ্ধেই আমি অনুপস্থিত, ছিলাম না । এভাবে তাবৃকের যুদ্ধ সমুপস্থিত হয়। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে কোনরূপ ভর্ৎসনা করেননি । কারণ তিনি কাফেলা অবরোধ করার জন্যই বের হয়েছিলেন। ওদিকে কুরাইশরাও তাদের কাফেলার সাহায্যার্থে বের হয়েছিল। প্রতিশ্রুত স্থান ব্যতীত উভয় পক্ষ পরস্পর মোকাবিলায় অবতীর্ণ হয়, যেমন মহান আল্লাহ বলেছেন । আমার জীবনের শপথ! লোকদের দৃষ্টিতে বদরই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্পাহ, আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির সর্বোৎকৃষ্ট স্থান কিন্তু আমি আকাবার রাতে আমার বাইআতের উপর মর্যাদা দিয়ে তাতে (বদরে) শরীক হওয়াকে পছন্দ করিনি । "কারণ সেই রাতে লাইলাতুল আকাবাতেই আমি বাইআত করেছি এবং এখানেই আমরা ইসলামের উপর সুদৃঢ় হয়ে গিয়েছি।৩৩ অতঃপর আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন অভিযান থেকে পেছনে ছিলাম না। আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের রওয়ানা হওয়ার নির্দেশ দিলেন। অতঃপর রাবী দীর্ঘ হাদীস বর্ণনা কৱেন। আমি নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম । তিনি তখন মসজিদে বসা ছিলেন। ভার চারপাশে মুসলমানগণ সমবেত ছিল। তার মুখমণ্ডল চাদের ন্যায় চমকাচ্ছিল। তিনি কোন বিষয়ে আনন্দিত হলে তার চেহারা মোবারক দীপ্তিমান হয়ে উঠত । আমি উপস্থিত হয়ে তার সামনে বসে পড়লাম । তিনি বলেন $৪ “হে কাব ইবনে মালেক! তোমার মা তোমাকে প্রসব করার পর থেকে যতগুলো দিন তোমার কাছে এসেছে তার মধ্যে একটি সর্বোৎকৃষ্ট দিনের সুসংবাদ তোমার জন্য । আমি বললাম, “হে আল্লাহ্র নবী!. আল্লাহ্র পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? তিনি বলেন ঃ$ বরং আল্লাহ্র পক্ষ থেকে। তারপর তিনি এ আয়াতগুলো তিলাওয়াত করেন (অনুবাদ) ৪ “আল্লাহ অবশ্যই অনুগ্রহপরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা বড় দুঃসময়ে তার অনুসরণ করেছিল, ‘এমনকি যখন তাদের মধ্যকার এক দলের হৃদয়-বৈকল্যের উপক্রম হয়েছিল। ৩৩.. অর্থাৎ আমার নিকট রদরে শরীক হওয়ার চাইতে বাইআতে আকাবায় শরীক হওয়াটা অধিকতর মর্যাদাপূর্ণ । কাজেই বদরে শামিল হতে না পারলেও বাইআতে আক্াবায় শরীক হওয়ার সৌভাগা তো আমার হয়েছে ইসলামের প্রাথমিক অবস্থায় কতিপয় মদীনাবাসী গোপনে এখানে এতো হালায় কৰুণ করেল এরং রাতুরয়াহ (সা): সাহিক মাহা সহায়তার হডকা ডান করেন (অনু) । www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।