জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

.২৬৪ জামে আত-তিরমিযী কোন্‌ দিনটির আমি মর্যাদা বর্ণনা করছি, কোন দিনটির আমি মর্যাদা ঘোষণা করছি? রাবী বলেন, লোকেরা বলল, হে আল্লাহ্‌র রাসূল! হজ্জের মহান দিনের । তিনি বলেন £ তোমাদের রক্ত, তোমাদের ধন-মাল ও তোমাদের ইজ্জত-সম্মানে (হস্তক্ষেপ) তোমাদের উপর হারাম, যেরূপ তোমাদের এ দিন এ শহরে ও এ মাসে হারাম । জেনে রাখ! অপরাধ কর্মের জন্য অপরাধীই দায়ী ও দোষী । পুত্রের অপরাধের জন্য পিতা এবং পিতার অপরাধের জন্য পুত্র অপরাধী নয়। জেনে রাখ! মুসলমান মুসলমানের ভাই । কাজেই এক মুসলমানের জন্য তার ভাইয়ের এ জিনিসই হালাল যা সে স্বেচ্ছায় তার জন্য হালাল করে (দান করে) ৷ জেনে রাখ! জাহিলী যুগের প্রাপ্য যাবতীয় সূদ বাতিল ঘোষণা করা হল। তবে তোমাদের মূলধন ফেরত পাবে । তোমরা কারো প্রতি যুলুম করবে না এবং তোমাদের প্রতিও যুলুম করা হবে না। আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সূদের সকল পাওনা বাতিল করা হল। জেনে রাখ! জাহিলিয়াতের সকল প্রকার রক্তের দাবি বাতিল করা হল। জাহিলিয়াতের সর্বপ্রথম যার রক্ত আমি বাতিল ঘোষণা করছি সে হচ্ছে হারিস ইবনে আবদুল মুতালিবের রক্ত ৷ সে শিশু অবস্থায় বনু লাইস গোত্রে দুধ পানরত অবস্থায় হুযাইল গোত্র তাকে হত্যা করেছিল। শোন! আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো ব্যবহারের উপদেশ দিচ্ছি । তারা তোমাদের সাথে বন্দীর মত যুক্ত । তাদের উপর তোমাদের কোন কর্তৃত্ব নাই, যদি না তারা কোন প্রকাশ্য অশ্লীলতায় জড়িয়ে পড়ে । যদি তারা তাই করে তাহলে তোমরা তাদের বিছানা পৃথক. করে দাও এবং একান্তই হালকাভাবে আঘাত কর । যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তবে তাদের প্রতি বাড়াবাড়ির পথ অন্বেষণ কর না । জেনে রাখ! তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেরূপ অধিকার রয়েছে, তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের তদ্রপ অধিকার রযেছে (কাজেই উভয়ের প্রতি উভয়ের অধিকার আদায় করা কর্তব্য) তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার এই যে, তারা তোমাদের অপছন্দনীয় লোককে তোমাদের বিছানায়. স্থান দিবে না এবং তোমাদের অপছন্দনীয় লোককে তোমাদের ঘরে যাতায়াতের অনুমতি দিবে না। আর তোমাদের উপর তাদের ‘অধিকার এই যে, তোমরা (যথাসম্ভব) তাদের পোশাক-পরিচ্ছদ ও আহারের সুব্যবস্থা করবে (ই) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । আবুল আহ্‌ওয়াস (র) শাবীব ইবনে গারকাদা থেকে এটি বর্ণনা করেছেন। ললুর্চী ত AAS wl Ee Sls x al LE LS Le ES Y. Y" 07 Ge SL ok GUL ol G2 GUL fh LL I atl Oi www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।