জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

২৬২ জামে আত-তিরমিযী eas LV, sbi 212 $0 EG ll Jil C Jbl ET AMET CE EE En CSG WS POS Ua UO bn Shien CD panda ৩০২৪ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি উসমান ইবনে আফ্ফান (রা)-কে বললাম, শত আয়াত অপেক্ষা ক্ষুদ্রতম সূরা আল-আনফালকে শত আয়াত সম্বলিত সূরা বারাআাতের দিকে (পূর্বে স্থাপন করতে) কিসে আপনাদেরকে উদ্ুদ্ধ করল? আপনারা এই দু'টি সূরাকে একত্রে মিলিয়ে দিলেন, অথচ উভয়ের মাঝখানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ বাক্যটি লিখেননি এবং এটিকে সপ্ত দীর্ঘ সূরার মধ্যে রেখে দিয়েছেন। আপনাদের এরূপ করার কারণ কি? উসমান (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একই সময়কালে অনেক কয়টি সূরা নাযিল হত। অতএব তার উপর কোন আয়াত নাযিল হলে তিনি লেখকদের কাউকে ডেকে বলতেন, এ আয়াতগুলো অমুক সুরায় যোগ কর যাতে এই এই বিষয়ের বর্ণনা. রয়েছে । অতএব তার উপর আয়াত নাযিল হল এবং তিনি বলেন, এ আয়াতটি এ সূরায় শামিল কর যাতে এই এই বিষয়ের বর্ণনা রয়ৈছে। সূরা আল-আনফাল ছিল মদীনায় অবতীর্ণ প্রাথমিক সূরাসমূহের অন্তর্ভুক্ত । আর বারাআত ছিল (নাযিলের দিক থেকে) কুরআনের শেষ দিকের সূরা । সূরা বারাআতের আলোচ্য বিষয় সূরা আল-আনফালের আলোচ্য বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তাই আমার ধারণা হল, এটি (বারাআাত) তার অন্তর্ভুক্ত । এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন । অথচ তিনি আমাদের স্পষ্ট করে বলে যাননি যে, এ সূরা (বারাআাত) আনফালের অন্তর্ভুক্ত কি না । তাই আমি উভয় সূরাকে একত্রে মিলিয়ে দিয়েছি এবং সূরাদ্বয়ের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রাহীম বাক্যও লিখিনি, আর এটিকে সপ্ত দীর্ঘ সূরাসমূহের অন্তর্ভুক্ত করেছি (আ, দা, না, হা) ৷ আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । আওফ-ইয়াষধীদ আল-ফারেসী-ইবনে আব্বাস (রা) সূত্রেই কেবল আমরা এ হাদীস জানতে পেরেছি । ইয়াযীদ আল-ফারেসী বসরাবাসী তাবিঈগণের অন্তর্ভুক্ত । আর ইয়াযীদ ইবনে আবান আর-রুকাশীও বসরাবাসী তাবিঈগণের অন্তর্ভুক্ত । তবে তিনি পূর্বোক্ত জনের তুলনায় কনিষ্ঠ । ইয়াধীদ আর-রুকাশী (র) আনাস ইবনে মালেক (রা) থেকেও হাদীস বর্ণনা করেছেন । www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।