২৪২ জামে আত-তিরমিযী VEIN) Js ke Laie At de MI as FW oC TFG UGS ads BE a PRN Ce ABEL ST ELG Iias HB 55 Jl EL a> fl তে DEE ll Eel) CL) Al ENS BUREN TIEN 2 on ae 02 53 Ball C035 US ২৯৯৮ ৷ ইবনে আব্বাস: (রা) থেকে বর্ণিত তিনি বলেন, তামীম আদ-দারী (রা) নিমোক্ত আয়াত সম্পর্কে বলেছেন, আমি ও আদী. ইবনে বাদ্দা ছাড়া অপর কারো সাথে তা সংশ্লিষ্ট নয় (অনুবাদ) ৪ “হে ঈমানদারগণ! যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াত করার সময় তোমাদের মধ্য থেকে ন্যায়নিষ্ঠ দু'জনকে সাক্ষী রাখবে" (সূরা আল-মাইদা £ ১০৬) । তারা দু'জনই ছিলেন খৃস্টান । তারা ব্যবসায় ব্যপদেশে সিরিয়া যান । বনু সাহ্মের গোলাম বুদাইল ইবেন আবু মরিয়মও ব্যবসায়ের উদ্দেশ্যে তাদের নিকট এলো । তার নিকট একটি রূপার পানপাত্র ছিল। তিনি এটি বাদশার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে এনেছিলেন । তার ব্যবসায় পণ্যের মধ্যে এটিই ছিল সর্বোৎকৃষ্ট । হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি তাদের (তামীমুদ দারী ও আদী ইবনে বাদ্দা) উভয়কে ওসিয়াত করেন যে, (তার মৃত্যু হলে) তার পরিত্যক্ত সম্পদ যেন তারা তার পরিজনকে পৌছে দেয়৷ তামীম (রা) বলেন, তিনি মারা গেলে আমরা পানপাত্রটি নিয়ে গিয়ে এক হাজার দিরহামে বিক্রয় করি এবং বিক্রয়লক্ধ অর্থ আমি ও আদী ইবনে বাদ্দা নিজেদের মধ্যে ভাগ করে নেই । আমরা তার পরিবার-পরিজনের নিকট পৌঁছে, আমাদের নিকট যা কিছু রক্ষিত ছিল তা তাদের ফিরিয়ে দিলাম । কিন্তু তারা পানপাত্রটি না পেয়ে আমাদেরকে সেটি সম্পর্কে জিজ্ঞেস করে। আমরা বললাম, সে তো আমাদের নিকট এ ছাড়া আর কিছু ছেড়ে যায়নি । তামীম (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় পদার্পণের পর যখন আমি ইসলাম কবুল করি, তখন আমি আমার এ কৃতকর্মের জন্য নিজেকে অপরাধী মনে করলাম (এবং এ থেকে মুক্ত হতে চাইলাম) ৷ তাই আমি তার পরিজনের নিকট এসে তাদের প্রকৃত ঘটনা খুলে বললাম এবং তাদের পাচ শত দিরহাম দিয়ে দিলাম । আমি তাদের এও বললাম, আমার সাথীর (আদী ইবনে বাদ্দা) নিকটও সমপরিমাণ (দিরহাম) রয়েছে। তারা তখন বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো ৷ তিনি www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।