জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুত তাফসীর a 5) J) Ay. ll ls: Cari lad by 51 - | EEG ol SUE LS ed (oo ২৯৮৮ । উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, হে আল্লাহ! শরাবের ব্যাপারে আমাদের জন্য পরিপূর্ণ ও সুস্পষ্ট বর্ণনা দিন। এ প্রসঙ্গেই সূরা আল-বাকারার নিম্নোক্ত আয়াত নাযিল হয় (অনুবাদ) £ “লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও ৷ কিন্তু এগুলোর পাপ এগুলোর উপকার অপেক্ষা অধিক” (সূরা আল-বাকারা £ ২১৯) । উমার (রা)-কে ডেকে এনে তাকে উক্ত আয়াত তিলাওয়াত করে শুনীনো হল। তিনি বলেন, হে আল্লাহ! শরাবের ব্যাপারে আমাদের আরও সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ বিবরণ দিন। তখন সূরা. আন-নিসার নিম্নোক্ত আয়াত নাযিল হয় (অনুবাদ) £ঃ ঈমানদারগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের কাছেও যেও না, যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার" (8 £ ৪৩) । উমার (রা)-কে ডেকে এনে তাকে উক্ত'-আয়াত পড়ে শুনানো হল । উমার (রা) বলেন, হে আল্লাহ! শরাবের ব্যাপারে আমাদের সুষ্পষ্ট ও পূর্ণ বিবরণ দিন । অতঃপর সূরা আল-মাইদার এ আয়াত নাযিল হয় (অনুবাদ) £ “শয়তান তো শরাব ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ্র স্মরণে ও নামাযে বাধা দিতে চায় । তবে কি তোমরা নিবৃত্ত হবে না” (৫ £ ৯১)? উমার (রা)-কে ডেকে এনে তাকে এ আয়াত পড়ে শুনানো হল । তিনি বলেন, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছি, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছি । আবু ঈসা বলেন, ইসরাঈলের সূত্রে এটি মুরসালরূপে বর্ণিত হয়েছে । মুহাম্মাদ ইবনুল আলা-ওয়াকী-ইসরাঈল-আবু ইসহাক-আবু মাইসারা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, "উমার ইবনুল খাত্তাব (রা) বললেন, হে আল্লাহ! শরাব ও মাদক দ্রব্য সম্পর্কে আমাদের জন্য সুষ্পষ্ট ও পূর্ণাঙ্গ বিবরণ দিন.... অতঃপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এটি মুহাম্মাদ ইবনে ইউসুফের হাদীসের চাইতে অধিকতর' সহীহ ।:গ৬' Eo MEE Ss oe we Cn YAAS ww bei ০৬১ ১৬, SLU IG Ll 2 so tl Ff ESL UF Ie UG AT 22 UGE LG Mo 3 www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।