আবওয়াবু তাফসীরিল কুরআন ২২৫ কুরআনের আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপহৃত অস্ত্র ফেরত আনা হল । তিনি তা রিফাআ (রা)-কে ফিরিয়ে দিলেন কাতাদা (রা) বলেন, আমার চাচা ছিলেন বৃদ্ধ ৷ জাহিলিয়াতের যুগে তার রাতকানা রোগ হয়ে ছিল, অথবা বলেছেন, জাহিলিয়াতের যুগেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন (আবু ঈসার সন্দেহ)। আমার ধারণা ছিল যে, তিনি ইসলামে দাখিল ছিলেন। আমি তার নিকট অস্ত্র ফেরত নিয়ে আসলে তিনি বলেন, হে ভাতিজা ! এটা আমি আল্লাহ্র রাস্তায় দান করে দিলাম ৷ এবার আমার প্রত্যয় জন্মালো যে, নিঃসন্দেহে তিনি একজন খাঁটি মুসলমান । কুরআনের উক্ত আয়াতসমূহ নাযিল হওয়ার পর বুশাইর মুশরিকদের সাথে গিয়ে মিলিত হয় এবং সাদ ইবনে সুমাইয়ার কন্যা:সুলাফার নিকট অবস্থান খহণ করে। তখন মহান আল্লাহ্ নাযিল করেন ঃ “কারো নিকট সৎপথ প্রকাশিত হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, তবে যে দিকে সে ফিরে যায় আমরা সেদিকেই তাকে ফিরিয়ে দিব এবং জাহারামে তাকে দগ্ধ করব । আর তা কত মন্দ আবাস । নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষম। করেন না, তা ব্যতীত সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেউ আল্লাহ্র শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়” (সূরা আন-নিসা £ ১১৫-১১৬) । বুশাইর যখন সুলাফার নিকট আশ্রয় নিল, তখন হাসৃ্সান ইবনে সাবেত (রা) কতক কবিতার চরণ দ্বারা সুলাফার নিন্দাবাদ করেন। এতে সুলাফা বুশাইরের মালপত্র নিজঞ. মাথায় তুলে নিয়ে তা আবতাহ নামক স্থানে গিয়ে ফেলে দিল। সে আরো বলল, তুমি আমার জন্য হাস্সানের (নিন্দাসূচক) কবিতা উপহার নিয়ে এলে, আমার জন্য উত্তম কিছু নিয়ে আসতে পারলে না (হা)। আৱু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । মুহাম্মাদ ইবনে সালামা আল-হাররানী ছাড়া আর কেউ এটিকে মুসনাদরূপে রিওয়ায়াত' করেছেন বলে আমাদের জানা নাই । ইউনুস ইবনে বুকাইর প্রমুখ এ হাদীসটি মুহাম্মাদ ইবনে ইসহাক-আসেম- ইবনে উমার-ইবনে কাতাদা সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন তাতে * তাঁর পিতা-তার দাদা’ সূত্রের উল্লেখ নেই । কাতাদা ইবনুন নোমান মাতার দিক থেকে আবু সাঈদ আল-খুদরী (রা)-র ভাই । আবু সাঈদ (রা)-র নাম সাদ ইবনে মালেক ইবনে সিনান। Se ISLA Ge La La EGS LLNS BS AVN LLB 5 CIC AE Ll of dl be AG BG SA Fi Ed Ed www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।