২২৪ জামে আত-তিরমিযী নিকট ক্ষমা প্রার্থনা কর (কাতাদাকে যা বলেছ তার জন্য) । নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান ৷ যারা নিজেদেরকে প্রতারিত করে তুমি তাদের সাহায্য করো না। আল্লাহ খিয়ানতকারী পাপিষ্ঠদেরকে পছন্দ করেন না। এরা মানুষের থেকে লুকাতে পারে, কিন্তু আল্লাহ থেকে গোপন করতে পারে না, অথচ তিনি তাদের সংগেই থাকেন, যখন তারা রাতের বেলা গোপনে গোপনে তার মর্জি বিরুদ্ধ পরামর্শ করে। এদের সমস্ত কাজই আল্লাহ্র জ্ঞান আয়ত্ত । আহা! তোমরাই এসব অপরাধীর পক্ষ সমর্থনে পার্থিব জীবনে বিতর্ক করছ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ্র সামনে এদের পক্ষে কে ঝগড়া করবে অথবা কে তাদের উকিল হবে? কেউ কোন পাপকর্ম করলে বা নিজের উপর যুলুম করলে অতঃপর আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহ্কে ক্ষমাকারী ও অনুগ্রহশীল পাবে (অর্থাৎ তারা আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন) কেউ পাপ কর্ম করলে সেতা নিজের ক্ষতির জন্যই করে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । কেউ কোন দোষ বা পাপকর্ম করে অতঃপর তা কোন নির্দোশ ব্যক্তির প্রতি আরোপ করলে (যেমন লাবীদ সম্পর্কে তাদের বক্তব্য) সে তো সাংঘাতিক মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। তোমার প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একটি দল তোমাকে পথভ্রষ্ট করতে চাইতই ৷ কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারে না এবং তোমার কোন ক্ষতিও করতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত নাযিল করেছেন এবং তোমাকে এমন জ্ঞান জানিয়ে দিয়েছেন যা তুমি জানতে না । তোমার প্রতি আল্লাহ্র বিরাট অনুগ্রহ আছে। তাদের অধিকাংশ গোপন সলা-পরামর্শে কোন কল্যাণ নেই । অবশ্য কেউ কাউকে দান-খয়রাতের কিংবা কোন ভালো কাজের জন্য অথবা লোকদের মধ্যে শান্তি স্থাপনরে উপদেশ দিলে তাতে কল্যাণ আছে। আল্লাহ্র সন্তুষ্টি লাভের জন্য যে কেউ এরূপ করলে তাকে অবশ্যই আমি মহাপুরস্কার দিব” (সূরা আন-নিসা £ ১০৫-১১৪) । হলে সে অপহৃত বর্ম এক ইহুদীর নিকট রেখে দেয় বর্মের মালিক মহানবী (সা)-এর নিকট অভিযোগ করল এবং তুমা বা বুশাইরকে সন্দেহ করল । কিন্তু বুশাইর তার ভাই, বন্ধু ও বনু জাফর গোত্রের বহু লোক একত্র হয়ে এ ইহুদীর উপরই দোষারোপ করল । ইহুদীর নিকট জিজ্ঞেস করা হলে সে নিজের নির্দোষ হওয়ার দাবি করে। অপর দিকে সমস্ত লোক বুশাইরের সমর্থনে খুব জোরেশোরে ওকালতী করতে থাকে । তারা বলল, ইহুদী অত্যন্ত খারাপ লোক, সত্যকে সে অস্বীকার করে, আল্লাহ্র রাসূলকে অমান্য করে, তার কথা বিশ্বাসযোগ্য নয় । আমাদের কথাই গ্রহণযোগ্য । কেননা আমরা মুসলমান । এ বিবাদের বাহ্যিক বিবরণী অনুযায়ী মহানবী (সা) ইহুদীর বিরুদ্ধে রায় দানের মনস্থ করেন এবং বাদী পক্ষকে বনূ উবাইরিক সম্পর্কে এ মিথ্যা দোষারোপ করার ব্যাপারে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিতে চান। কিন্তু ইতিমধ্যেই ওহী পাঠন হল এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হল (অনুবাদক)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।