জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু তাফসীরিল কুরআন ২২৩ আমি চুরি করি? আল্লাহ্র কসম! হয় আমার এ তলোয়ারের সাথে তোমাদের সাক্ষাত হবে অথবা তোমরা এ চুরির সাক্ষ্য-প্রমাণ পেশ করবে । তখন লোকেরা বলল, যাও তুমি আমাদের কাছ থেকে সরে দাড়াও । তুমি এ কাজ করোনি । এরপরও আমরা এ ব্যাপারে মহল্লায় জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হলাম যে, বনু উবাইরিকই এ কাণ্ড ঘটিয়েছে। অবশেষে আমার চাচা আমাকে বলেন, হে ভাতিজা! তুমি যদি ঘটনার বৃত্তান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানাতে তাহলে ভালো হত । কাতাদা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে বললাম, আমাদের মহল্লায় একটি যালেম পরিবার আছে এবং তারা আমার চাচা রিফাআ ইবনে যায়েদের ভাণ্ডার কক্ষে সি্দ কেটে তার অস্ত্রশস্ত্র ও খাদ্যাদি চুরি করে নিয়ে গেছে। আমাদের অন্ত্রশস্ত্র ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন, খাদ্যদ্রব্যাদির প্রয়োজন নেই । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ এ ব্যাপারে শীঘ্রই আমি একটা ফয়সালা করে দিচ্ছি। বনু উবাইরিক এ কথা শুনার পর তাদের নিজেদের এক লোকের নিকট এলো, যার নাম ছিল উসাইর ইবনে উরওয়া। তারা তার সাথে এ বিষয়ে আলাপ-আলোচনা করল । এ বাড়ির কিছু লোক একত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ্র রাসূল! কাতাদা ইবনুন নোমান ও তার চাচা আমাদের এক সৎ ও মুসলিম পরিবারের পেছনে লেগেছে এবং কোন প্রমাণ ছাড়াই তারা তাদের বিরুদ্ধে চুরির অপবাদ দিচ্ছে । কাতাদা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে (বিষয়টি নিয়ে) তার সাথে কথা বললাম ৷ তিনি বলেন £ তুমি এমন এক পরিবারের বিরুদ্ধে বিনা প্রমাণে চুরির অপবাদ দিচ্ছ, যাদের সততা ও ইসলাম সম্পর্কে সুনাম আছে । কাতাদা (রা) বলেন, আমি ফিরে আসলাম । আমি মনে মনে বললাম, আমার এ সামান্য মাল হাতছাড়া হয়ে যাওয়া সত্বেও আমি যদি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ ব্যাপারে আলাপ না করতাম! এরপর আমার চাচা রিফাআা আমার নিকট এসে বলেন, হে ভাতিজা! (আমার ব্যাপারে) কি করেছ? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা কিছু বলেছেন, আমি তাকে তা জানালাম । তিনি বলেন, আল্লাহ প্রকৃত সাহায্যকারী । এরপর কিছু সময় না যেতেই কুরআনের আয়াত নাযিল হয় (ব্যাখ্যাসহ অনুবাদ) 8 “নিশ্চয় আমি এ কিতাব সত্য সহকারে তোমার প্রতি নাযিল করেছি, যেন আল্লাহ তোমাকে যা জ্ঞাত করেছেন তদনুসারে লোকদের মধ্যে মীমাংসা করতে পার ৷ তুমি খিয়ানতকারীদের পক্ষে (যেমন বনু উবাইরিকের সমর্থনে) বিতর্ককারী হয়ো না ।২৩ আর তুমি আল্লাহ্র ২৩. ঘটনার পূর্ণ বিবরণ এরূপ £ বন্‌ জাফর নামক এক আনসার গোত্রে তুমা বা বুশাইর ইবনে উবাইরিক নামে এক ব্যক্তি ছিল। সে অপর এক আনসারীর বর্ম চুরি করেছিল । তার তন্তাশী শুরু www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।