২২২ জামে আত-তিরমিষযী Ds mad YM CLDIAIG RA Sa ES a EEE AGILE L ২৯৭৫ ৷ কাতাদা ইবনুন নোমান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাদের মধ্যে বন্ উবাইরিক নামে একটি পরিবার ছিল। এঁ পরিবারে বিশর, বুশাইর ও মুবাশশির নামে তিনজন লোক ছিল । বুশাইর ছিল মোনাফিক । সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগী সাথীদের কুৎসা বর্ণনামূলক কবিতা রচনা করত, অতঃপর অপরাপর আরবদের প্রতি সেগুলো আরোপ করে বলত, অমুকে এরূপ এরূপ কথা বলেছে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন তা শুনতেন তখন বলতেন, আল্লাহ্র শপথ! এ কবিতা এ অপদার্থ (খবীস) লোকটি ছাড়া আর কেউ রচনা করেনি বা অনুরূপ কোন মন্তব্য করতেন । যাই হোক তারা বলতেন, এটা ইবনুল উবাইরিকেরই (বুশাইর) কবিতা । রাবী বলেন, জাহিলী ও ইসলামী উভয় যুগে এ পরিবারটি ছিল অভাবগ্রস্ত ও দুর্ভিক্ষ পীড়িত । মদীনায় লোকদের প্রধান খাদ্য ছিল খেজুর ও আটা ৷ কেউ সম্পদশালী হলে সিরিয়া থেকে কোন খাদ্যদ্রব্যের ব্যবসায়ী সাদা আটা বা ময়দা নিয়ে এলে সে এ বব্যবসায়ী) কাফেলা থেকে ময়দা কিনে নিয়ে সঞ্চয় করে রাখত নিজের ব্যবহারের জন্য । অবশিষ্ট পরিবার-পরিজনের জন্য থাকতো খেজুর ও গম । এক বারের ঘটনা, সিরিয়া থেকে একটি খাদ্য ব্যবসায়ী কাফেলা এলো । আমার চাচা রিফাআ ইবনে যায়েদ (তাদের থেকে) এক বোঝা ময়দা কিনলেন এবং ভাড়ার ঘরে রেখে দিলেন। একই জায়গায় অস্ত্রশস্ত্র, বর্ম ও তলোয়ারও ছিল। এদিকে ঘরের নিচ দিয়ে তার মাল আসবাব চুরি হয়ে গেল। গোপনে সিদ কেটে উক্ত ঘরে রক্ষিত ময়দা ও অস্ত্রশস্ত্র লাপাত্তা হয়ে গেল । ভোরবেলা আমার চাচা রিফাআ আমার নিকট আসলেন এবং বললেন, হে ভাতিজা! এ রাতে তো আমার উপর জুলুম হয়ে গেল। আমাদের ভাড়ারের ঘরে সিদ কেটে খাবার (ময়দা) ও অস্ত্রশস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে মহল্লায় অনুসন্ধান চালিয়ে দেখলাম ও জিজ্ঞাসাবাদ করলাম । দেখেছি । আমাদের ধারণামতে তার! তোমাদের খাদ্যাদির তালাশেই আলো জ্বালিয়েছিল। রিফাআা বললেন, আমরা যখন এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন উবাইরিকের লোকেরা বলল, আল্লাহ্র শপথ! আমরা মনে করি তোমাদের এই চোর লাবীদ ইবনে সাহল ছাড়া আর কেউ নয়। আমরা এ বিষয়ে মহল্লাবাসীদের আগেই জিজ্ঞাসাবাদ করেছি। লাবীদ ছিলেন আমাদেরই মধ্যকার একজন সৎ ও ভালো মুসলমান ৷ লাবীদ এ কথা শুনামাত্র খাপ থেকে তলোয়ার বের করে বলেন, www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।