জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু তাফসীরিল কুরআন ২১৭ Ad FA Ed SS A- ei CUAL IA PAD Ar পএৰ্তী ০ Lon 10 HOT UEG AG o> It CH Ip lS YAVE LA EE se 2 2 VLE CS EG Ls a Co নতি কেৱল হওয়া ৰল হলেও নাহিলে কিন লঙ্ব লদিলই কি বৰৰ লেল অবস্থায় বা পায় হাঁটা অবস্থায়ও পড়তে পারে, রুকৃ্‌ ও সিজদা দেয়া সম্ভব না হলে তা ইশারায় আদায় করবে । প্রয়োজন হলে নামায পড়া অবস্থায় চলতে ও দৌড়াতে পারে। পরিধেয় কাপড়ে রক্ত লেগে থাকলেও কোন দোষ নেই ৷ এসব সুযোগ সুবিধা সত্বেও অবস্থা যদি খুবই সাংঘাতিক বিপদসংকুল হয় তবে নামাযে বিলম্বও করা যেতে পারে। খন্দকের যুদ্ধে তাই হয়েছিল । সফরে কেবল ফরয নামায পড়তে হবে না সুন্নাতও পড়তে হবে এ সম্পর্কে মতভেদ রয়েছে। নবী করীম (সা)-এর কাছ থেকে শুধু এতটুকুই প্রমাণিত হয় যে, তিনি সফরে ফজরের সুন্নাত ও এশার পরের বিতিরের নামায রীতিমত পড়তেন, কিন্তু অন্যান্য সময় কেবল ফরযই পড়তেন, নিয়মিত সুন্নাত পড়ার কথা প্রমাণিত নয়। অবশ্য সময় সুযোগ পেলে নফল পড়তেন, আরোহী অবস্থায় চলতেও অনেক সময় নফল নামায পড়তেন । এজন্যই হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) সফরে ফজর ছাড়া অন্যান্য ওয়াক্তের সুন্নাত পড়তে লোকদের নিষেধ করেছেন । কিন্তু অধিকাংশ আলেম সুন্নাত পড়া ও না পড়া উভয়ই সংগত বলে মত পোষণ করেন এবং বিষয়টি ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। হানাফী মাযহাবের অগ্রগণ্য মত এই যে, পথ অতিক্রম করাকালে সুন্নাত না পড়া ভালো এবং গন্তব্যে পৌছে বা পথিমধ্যে যাত্রা বিরতিকালে তা পড়া উত্তম। কোন কোন ইমামের মতে সফরে কসর করা জরুরী নয়; কেবল তার অনুমতি দেয়া হয়েছে মাত্র । এখন এ সুযোগ গ্রহণ করা বা পূর্ণ নামায পড়া ব্যক্তির ইচ্ছাধীন । ইমাম শাফিঈও এ রায় দিয়েছেন, যদিও তিনি কসর করাকেই উত্তম এবং তা না করাকে উত্তম কাজ ত্যাগ করার শামিল মনে করেন। ইমাম আহমাদের মতে কসর করা যদিও ওয়াজিব নয়, কিন্তু তা না করা মাকরূহ । ইমাম আবু হানীফার মতে কসর করা ওয়াজিব । এরূপ একটি মত ইমাম মালেক থেকেও বর্ণিত হয়েছে। হাদীস থেকে প্রমাণিত হয়েছে, নবী করীম (সা) সব সময়ই সফরে কসর করেছেন। তিনি সফরে কখনো চার রাকাত পূর্ণ নামায পড়েছেন এটা কোন নির্ভরযোগ্য হাদীস থেকে জানা যায় না। ইবনে উমার (রা) বলেন, আমি নবী করীম (সা), আবু বাক্র, উমার ও উসমান (রা)-এর সংগে সফর করেছি। তাদেরকে কখনোই কসর না করতে দেখিনি । ইবনে আব্বাস (রা)-সহ বহু সংখ্যক সাহাবী থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদীসসমূহ এ মতেরই সমর্থন করে। হযরত উসমান (রা) যখন হজ্জের সময় মিনা নামক স্থানে চার রাকআত নামায পড়ালেন, তখন সাহাবীগণ এতে আপত্তি করেছিলেন। হযরত উসমান (রা) সকলকে এরূপ উত্তর দিয়ে শান্ত করলেন যে, মক্কায় আমি বিবাহ করেছি । আর নবী করীম (সা)-এর নিকট শুনেছি ৪ যে ব্যক্তি কোন শহরে পারিবারিক জীবন শুরু করল, সে যেন সেখানকার বাসিন্দা হয়ে গেল । এজন্য কসর আমি করি নাই । এ ধরনের বিপুল সংখ্যক হাদীসের বিপরীত ধরনের দু'টি হাদীস হযরত আইশা (রা) থেকে বর্ণিত হয়েছে তা থেকে জানা যায় যে, কসর করা ও পূর্ণ নামায পড়া দুই-হ ঠিক । কিন্তু এ হাদীসনদ্বয় বর্ণনা পরম্পরা সূত্রের দিক দিয়ে দুর্বল হওয়। হু'ড়াও এটা স্বয়ং হযরত আইশা (রা)-এর গৃহীত নীতি ও ঘোষিত মতেরও সম্পূর্ণ খেলাফ ৷ অবশ্য এ কথা সত্য যে, সফর ও অসফরের মধ্যবর্তা এক অবস্থাও হয়ে থাকে। তখন এ অস্থায়ী নিবাসে সুযোগমত কখনো কসর আর কখনো পূর্ণ নামায পড়া যায়। সম্ভবত হযরত আইশা (রা) এ অবস্থার কথাই বলেছেন £ নবী করিম (সা) এ সফরে কসর করেছেন আবার পূর্ণ নামাযও পড়েছেন। ইবনে আব্বাস (রা)-ও এ মতই প্রকাশ ২৮— www.pathagar.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।