জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল ইসতীযান ৭ ২৬৩৩ । সাইয়্যার (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সাবিত আল-বুনানীর সাথে হাটছিলাম ৷ তিনি কয়েকটি শিশুর পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিলেন এবং বলেন, একদা আমি আনাস (রা)-র সাথে ছিলাম ৷ তিনি শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিলেন এবং বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ৷ তিনি শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিয়েছেন (বু, মু, দা, না) । আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ । সাবিত (র) থেকে একাধিক রাবী এ হাদীস বর্ণনা করেছেন। অন্য সূত্রেও আনাস (রা) থেকে এ হাদীস বর্ণিত আছে। কুতাইবা-জাফর ইবনে সুলাইমান-সাবিত-আনাস (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £ ৯ স্ত্রীলোককে সালাম দেয়া । BAA A AAA arsed on Sad A CE Cdn ad Ls CAEL CS YAN sl Eos Li i En Wi Ap hd, far hoe Co he Ls EE LE + 04g asl LE DET ALLEY oie HERO SLR PRA Ra GRR Sa PRE HAIER আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাচ্ছিলেন। সেখানে একদল স্ত্রীলোক বসা ছিল। তিনি হাত উঠিয়ে তাদের সালাম করলেন। আবদুল হামীদ তার হাতের ইশারায় বুঝিয়ে দিলেন (ই, দা, দার) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । আহ্‌্মাদ ইবনে হাম্বল (র) বলেন, আবদুল হামীদ ইবনে বাহ্রাম-শাহর ইবনে হাওশাব সূত্রে বর্ণিত হাদীসে কোন দোষ নেই । মুহাম্মাদ আল-বুখারী বলেন, শাহর হাদীস বর্ণনার ক্ষেত্রে উত্তম পর্যায়ের এবং তিনি (একথা বলে) তার বিষয়টি শক্তিশালী করেছেন। তিনি আরো বলেছেন, ইবনে আওন তার সমালোচনা করেছেন, অতঃপর হিলাল ইবনে আবু যয়নব-শাহ্‌র ইবনে হাওশাব সূত্রে হাদীস বর্ণনা করেছেন। আবু দাউদ-আন-নাদর ইবনে শুমাইল-ইবনে আওন বলেন, মুহাদ্দিসগণ শাহ্রকে বর্জন করেছেন। আবু দাউদ বলেন, আন-নাদর বলেছেন, “তারা তাকে বর্জন করেছেন” অর্থ তারা তাকে তিরঙ্কার বা অভিযুক্ত করেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।