১৭২ জামে আত-তিরমিযী আমাদের মোকাবিলার জন্য রওনা হল। মুসলমানদের পক্ষ থেকেও অনুরূপ বা আরো বিশাল একটি বাহিনী রওনা হল । তখন শহরবাসীর শাসক ছিলেন উকবা ইবনে আমের (রা) এবং বাহিনীর সেনাপতি ছিলেন ফাদালা ইবনে উবাইদ (রা) একজন মুসলিম সেনা রোমীয়দের উপর প্রচণ্ড আক্রমণ করেন। এমনকি বুহ্য ভেদ করে তিনি তাদের ভেতরে ঢুকে পড়েন। তখন মুসলমানগণ সশব্দে চিৎকার করেন এবং বলেন, সুবহানাল্লাহ! লোকটি নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে। তখন আবু আইউব আল-আনসারী (রা) দাড়িয়ে বলেন, হে জনমণ্ডলী! তোমরা এ আয়াতের এরূপ ব্যাখ্যা করছ? অথচ এ আয়াতটি আমাদের তথা আনসারদের সম্পর্কে নাযিল হয়েছে। আল্লাহ যখন ইসলামকে বিজয় দান করলেন এবং ইসলামের বিপুল সংখ্যক সাহায্যকারী হয়ে গেল, তখন আমাদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না শুনিয়ে চুপে চুপে বলল, আমাদের মাল-সম্পদ তো নষ্ট হয়ে যাচ্ছে। ইসলামকে আল্লাহ এখন শক্তিশালী করেছেন। তার সাহায্যকারীর সংখ্যাও বেশ বৃদ্ধি পেয়েছে। এখন যদি আমরা আমাদের মাল-সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করতে এবং বিনষ্ট হয়ে যাওয়া সম্পদের পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে পারতাম ৷ এ প্রসংগেই আল্লাহ তাআলা আমাদের ধারণাকে প্রত্যাখ্যান করে তার নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিমোক্ত আয়াত নাযিল করেন £ “তোমরা আল্লাহ্র পথে খরচ কর এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না” (সূরা আল-বাকারা £ ১৯৫) । কাজেই মাল-সম্পদের তত্ত্বাবধান ও তার পুনর্গঠনে আত্মনিয়োগ করা এবং জিহাদ ত্যাগ করাই হচ্ছে ধ্বংস । অতএব আবু আইউব আল-আনসারী (রা) বাড়িঘর ছেড়ে সব সময় আল্লাহ্র রাস্তায় জিহাদে ব্যাপৃত থাকতেন । অবশেষে তিনি রোমে (তৎকালীন এশিয়া মাইনর, বর্তমানে তুরস্ক) ইন্তিকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয় (দা, না, হা) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, গরীব ও সহীহ। 0 wld bs ie CHS CA le Bs (৭) SU xl hh IS Cs Ee 5 এ, ie LS U6 Rl Ree FE le Sl Ce a ie ns Uঃ BL EDL EN (LSI LiL a ELGG, ৮ HE Ura 5, oR ab 0s SE 00 ME 2s oe www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।