জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ জামে আত-তিরমিযী ২৮৯০ । আদী ইবনে হাতেম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম । তিনি তখন মসজিদে বসা ছিলেন। লোকেরা বলল, এই তো আদী ইবনে হাতেম (রা) । আর আমি এসেছিলাম কোনরূপ নিরাপত্তা লাভ বা লিখিত চুক্তিপত্র করা ছাড়াই । আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত করা হলে তিনি আমার হাত ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে বলেছিলেন, আমি অবশ্যই কামনা করি আল্লাহ যেন আমার হাতে তার হাত স্থাপন করেন। আদী (রা) বলেন, তিনি আমাকে সাথে নিয়ে উঠে চললেন । পথিমধ্যে এক মহিলা একটি বালকসহ তার সাথে সাক্ষাত করে। তারা উভয়ে বলে, আপনার নিকট আমাদের একটি প্রয়োজন ছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত তাদের সাথে দাড়িয়ে থাকলেন । তারপর তিনি আমার হাত ধরে আমাকে নিয়ে তার ঘরে এলেন । একটি বালিকা তাঁকে একটি গদি পেতে দিল। তিনি তাতে বসলেন । আমি তার সামনাসামনি বসলাম । তিনি আল্লাহ্র প্রশংসা ও তার গুণগান করেন, তারপর বলেন £ “লা ইলাহা ইল্লাল্লাহ” (আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই)-এর স্বীকৃতি দিতে তোমাকে কিসে পালিয়ে বেড়াতে বাধ্য করছে? এক আল্লাহ ছাড়া আরো কোন ইলাহ আছে বলে কি তোমার জানা আছে? আমি বললাম, না। আদী (রা) বলেন, আরো কিছুক্ষণ আলাপ করার পর তিনি বলেন $ তুমি আল্লাহু আকবার (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) বলা থেকে পালাচ্ছ। আল্লাহ্র চাইতে শ্ৰেষ্ঠতর কিছু আছে বলে তোমার জানা আছে কি? আমি বললাম, না । তিনি বলেন $ ইহ্দীরা অভিশপ্ত এবং নাসারাগণ পথভ্রষ্ট । আমি বললাম, আমি যে একজন একনিষ্ঠ মুসলিম (আত্মসমর্পণকারী)। আমি দেখলাম, আনন্দে তার চেহারা উদ্ভাসিত হয়ে উঠেছে। তারপর তার নির্দেশক্রমে আমাকে এক আনসার সাহাবীর বাড়িতে মেহমান হিসাবে রাখা হয়। দিনের দুই প্রান্তে আমি তার নিকট হাযিরা দিতাম, একদা বিকেল বেলা আমি তার নিকট হাযির ছিলাম । তখন তার নিকট একদল লোক আসলো । তারা সাদা-কালো ডোরাযুক্ত পশমী কাপড় পরিহিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাদের নিয়ে) নামায পড়লেন। নামায শেষে দাড়িয়ে তিনি এদেরকে সাহায্য করার জন্য লোকদের উদুদ্ধ করে ভাষণ দিলেন। তিনি বলেন £ এক সা, অর্ধ সা, এক মুঠো, এক মুঠোর অংশবিশেষ, একটি খেজুর বা খেজুরের অংশবিশেষ দান করে হলেও তোমরা জাহান্নামের তাপ (আগুন) থেকে আত্মরক্ষা কর। কারণ তোমাদের প্রত্যেকেরই আল্লাহ্র সাথে সাক্জাত হবে। তখন তিনি তোমাদেরকে তাই বলবেন যা আমি (এখন) তোমাদের বলছি । তিনি বলবেন £ আমি কি তোমাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করিনি? সে বলবে, হাঁ । আল্লাহ বলবেন £ঃ আমি কি www.pathagar.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।