জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ জামে আত-তিরমিযী JL SAS ASS 2A পুত LE 2 bt G4 Jo cn o> Go > Ue. YAAY KER se Hl Ga AS n> I গ > dl 2As HUE SE ME di: ey IGG alt 2 of oe . B51 5 CL uly o0%) ২৮৮৭ ৷ জুনদুব ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি নিজের মত অনুযায়ী কুরআন সম্পর্কে কথা বলে, সে সঠিক বললেও অপরাধ করল (এবং সঠিক ব্যাখ্যা করল-সেও ভুল করল) (দা, না)। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । কোন কোন হাদীস বিশারদ এ হাদীসের রাবী সুহাইল ইবনে আবু হাযমের সমালোচনা.করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় বিশেষজ্ঞ সাহাবী ও অন্যান্যদের সম্পর্কে বর্ণিত আছে যে, তারা (উক্ত বিষয়ের) জ্ঞান ব্যতীত কুরআনের তাফসীর করার ব্যাপারে খুবই কঠোর মত ব্যক্ত করেছেন । মুজাহিদ, কাতাদা (র) প্রমুখ বিশেষজ্ঞ আলেম সম্পর্কে বর্ণিত আছে যে, তারাও কুরআনের তাফসীর করেছেন। তাদের সম্পর্কে অবশ্য এ ধারণা করার অবকাশ নেই যে, তারা কুরআন সম্পর্কে মনগড়া কিছু বলেছেন বা জ্ঞান ছাড়া কুরআনের তাফসীর করেছেন অথবা নিজেদের থেকে কুরআন ব্যাখ্যায় অবতীর্ণ হয়েছেন। তাদের সম্পর্কে আমরা যে মন্তব্য করেছি যে, তারা জ্ঞান ছাড়া কুরআন সম্পর্কে কিছু বলেননি, তাদের বক্তব্য থেকেও তার সমর্থন পাওয়া যায়। হুসাইন ইবনে মাহদী আল-বাসরী-আনদুর রায্যাক-মামার-কাতাদা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, কুরআনের এমন কোন আয়াত নেই যার (ব্যাখ্যা) সম্পর্কে আমি কিছু শুনিনি । ইবনে আবু উমার-সুফিয়ান ইবনে উয়াইনা-আমাশ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, মুজাহিদ (র) বলেছেন, আমি যদি ইবনে মাসউদ (রা)-র কিরাআতের অনুসরণ করতাম;তাহলে কুরআনের এমন অনেক বিষয় যে সম্পর্কে ইবনে আব্বাস (রা)-কে জিজ্ঞেস করেছি সেগুলো সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করার প্রয়োজনবোধ করতাম না। Eo Ls ol all oe oe on Al UE Ee LS CFS .YAAA JG pee AR Lp lbs al be ool www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।