জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ 435
📝 Text 📖 PDF

আবওয়াবুল ইসতীযান ৩ ih E25 pd aoa HIG SCL LA od ba50 I WW AEG Le SU IG USL UG LI (ih LS WC CS LS + Bn EAE EL ULSI Wh ২৬২৭ । আবু সাঈদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবু মূসা (রা) উমার (রা)-র কাছে অনুমতি চেয়ে বলেন, আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? উমার (রা) বলেন, এক । আবু মূসা (রা) কিছুক্ষণ নীরব রইলেন। তিনি আবারও সালাম দিয়ে বলেন, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? উমার (রা) বলেন, দুই । অতঃপর আবু মূসা (রা) কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন । তিনি পুনরায় বলেন, আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? উমার (রা) বলেন, তিন । এবার তিনি ফিরে যেতে লাগলেন । উমার (রা) দারোয়ানকে জিজ্ঞেস করলেন, তিনি কি করছেন? দারোয়ান বলল, তিনি ফিরে গেছেন ।.তিনি বলেন, তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো । অতঃপর তিনি উমারের কাছে আসলে তিনি জিজ্ঞেস করলেন, আপনি এরূপ করলেন কেন? তিনি বলেন, আমি সুন্নাত পালন করেছি । উমার (রা) বলেন, সুন্নাত পালন করেছেন, আল্লাহ্র কসম! এর সপক্ষে আপনাকে দলীল-প্রমাণ পেশ করতে হবে, নতুবা আমি আপনার ব্যবস্থা করছি (অর্থাৎ শান্তি দিব) । রাবী বলেন, অতঃপর তিনি (আবু মূসা) আমাদের কাছে আসলেন। আমরা কয়জন আনসারী বন্ধু একসাথে বসা ছিলাম । তিনি বলেন, হে আনসার সম্প্রদায়! তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস সম্পর্কে সবার চাইতে বেশী জ্ঞাত নও ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে, অনুমতি তিনবার চাইতে হবে? অতঃপর তোমাকে অনুমতি দিলে তো দিল, নতুবা ফিরে যাবে। উপস্থিত লোকজন তার সাথে কৌতুক করতে লাগল । আৰু সাঈদ (রা) বলেন, এবার আমি মাথা তুলে তার দিকে তাকালাম এবং বললাম, এ ব্যাপারে আপনার উপর কোন শাস্তি হলে আমি আপনার অংশীদার হব । তিনি ' বলেন, অতঃপর তিনি উমারের কাছে এসে এ ঘটনা ব্যক্ত করলেন উমার (রা) বলেন, আমি এ সম্পর্কে জানতাম না (বু, মু, দা, ই) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আলী (রা) ও সাদ (রা)-র মুক্তদাসী উন্মু তারিক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আল-জুরাইরীয় নাম সাঈদ ইবনে ইয়াস, উপনাম আবু মাসউদ ৷ অন্যরাও আবু নাদরা থেকে এ হাদীস বর্ণনা করেছেন। আবু নাদরা আল-আবদীর নাম আল-মুনযির ইবনে মালেক ইবনে কুতাআ । www.pathagar.com

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.