জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু ফাদাইলিল কুরআন ১২৫ AiG I VI EE AE BBY, LUO bY FE EAE Ed Ed rd ১১ As Ed a A es é Ed ji EAE G2 GF Cn IG eS al BLAIS YS Cll UG to S29 Fl at od 29 GG 4 IG Le CG SN AN Gate se A ee + 2 c<AS 0 2 i “ন eS ) 310 OR eb JH ES + - bl bis ie blo sls El Cs 29 Jie ২৮৪১ ৷ আল-হারিস আল-আওয়ার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা আমি মসজিদে গিয়ে দেখি যে, কিছু লোক বিভিন্ন আলাপে লিপ্ত আছে। আমি আলী (রা)-র কাছে গিয়ে বললাম, হে আমীরুল মুমিনীন! আপনি কি দেখছেন না যে, লোকেরা বিভিন্ন আলাপে রত রয়েছে? তিনি জিজ্ঞেস করলেন, তারা তাই করছে! আমি বললাম, হা । তিনি বলেন, শোন! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ সাবধান! অচিরেই ফিতনা-ফাসাদ দেখা দিবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রাসূল! এ ফিত্না থেকে আত্মরক্ষার উপায় কি? তিনি বলেন $ আল্লাহ্র কিতাব (কুরআন) । এতে আছে তোমাদের পূর্ববর্তীদের খবর ও পরবর্তীদের খবর এবং তোমাদের মাঝে মীমাংসার বিধান । এটা (সত্য-মিথ্যার মধ্যে) সুস্পষ্ট বিভাজনকারী, কোন নিরর্থক ব্যাপার নয়। যে ব্যক্তি অহংকারবশে এটা ত্যাগ করবে, আল্লাহও তার অহংকার চূর্ণ করবেন । এটাকে বাদ দিয়ে যে হেদায়াত তালাশ করবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন । এটা হল আল্লাহ্র মযবুত রশি, হিকমত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ এবং সহজ-সরল পথ । তা অনুসরণ করলে মানুষের চিন্তাধারা বিপথগামী হয় না এবং এতে যবানও আড়ষ্ট হয় না। আলেমগণ এ থেকে তৃপ্ত হয় না (যতই পড়ে ততই ভালো লাগে), বারবার পড়লেও এটা পুরানো হয় না এবং এর রহস্য ও নিগৃঢ় তত্ত্বের অস্ত নেই । এটা সেই গ্রন্থ যা শোনা মাত্রই জিনেরা বলে উঠলো, “আমরা এক আশ্চর্যজনক কুরআন শুনলাম যা সঠিক পথের সন্ধান দেয়। সুতরাং আমরা এতে ঈমান এনেছি” (সূরা জিন £ ১, ২) । যে ব্যক্তি কুরআন অনুযায়ী কথা বলে সে সত্য বলে এবং যে তদনুযায়ী আমল করে সে প্রতিদান প্রাপ্ত হয়। যে এর সাহায্যে মীমাংসা করে সে ইনসাফ করে এবং যে এর দিকে আহবান করে তাকে সহজ-সরল পথে চালিত করা হয়। হে আওয়ার! তুমি এটা দৃঢ়ভাবে আকড়ে ধর (দার) । আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব । আমরা কেবল হামযা আয-যাইয়্যাতের সূত্রে এ হাদীস জানতে পেরেছি। এর সনদসূত্র অজ্ঞাত । আল-হারিসের রিওয়ায়াত সম্পর্কে বিরূপ মন্তব্য আছে । www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।