১২২ জামে আত-তিরমিযী ২৮৩৬ । আনাস ইবনে মালেক (রা) থেকে বর্গিত। আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি কুবা মসজিদে তাদের ইমামতি করতেন তিনি নামাযে সূরা আল-ফাতিহার পর কোন সূরা পড়ার মনস্থ করলে প্রথমে সূরা ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ পড়তেন এবং এ সূরা শেষ করার পর এর সাথে অন্য সূরা পড়তেন । প্রতি রাকৃ্আতেই তিনি এরূপ করতেন । তার সাথীরা এ ব্যাপারে তার সাথে আলোচনা করে বলেন, আপনি ' এ সূরাটি পড়ার পর মনে করেন যে, এটা বুঝি যথেষ্ট হয়নি, তাই এর সাথে অপর একটি সূরাও পড়েন । আপনি হয় এ সূরাটিই পড়বেন, না হয় এটা বাদ দিয়ে অন্য কোন সূরা পড়বেন। তিনি বলেন, আমি এ সূরা বাদ দিতে পারব না। যদি তোমাদের পছন্দ হয় আমি এ সূরাসহ ইমামতি করি, আর পছন্দ না হলে ইমামতি ছেড়ে দেই । কিন্তু তাদের দৃষ্টিতে তিনি ছিলেন তাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ । তাই তারা তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম বানাতে রাজী হলেন না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এলে তারা বিষয়টি তাকে অবহিত করলেন তিনি বলেন ঃ হে অমুক! তোমার সাথীরা তোমাকে যে নির্দেশ. দিচ্ছে তা পালন করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? আর তোমাকে প্রতি রাকৃআতে এ সূরা পড়তে কিসে উদ্বুদ্ধ করছে? তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি এটি খুব ভালোবাসি ৷ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ এর প্রতি তোমার ভালোবাসাই তোমাকে বেহেশতে নিয়ে যাবে (বা, বু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং উবাইদুল্লাহ ইবনে উমার-সাবিত আল-বুনানী সূত্রে বর্ণিত হাদীস হিসাবে গরীব । মুবারক ইবনে ফাদালা-সাবিত আল-বুনানী-আনাস (রা) থেকে বর্ণিত আছে ঃ IGA A BL! in col GIUADNII U IG HES St + Luly GULLS SH “একটি লোক বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ সূরাটিকে ভালোবাসি । তিনি বলেন £ তোমার এই ভালোবাসাই তোমাকে বেহেশতে প্রবেশ করাবে।” - অনুচ্ছেদ $ ১২ [যুআব্বিযাতাইনের (সূরা আল-ফালাক ও সূরা আন-নাস) ফযীলাত] "8 HEN Weta Re RAE WL sad alot cH nie pio a nr AE www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।