জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

১১০ জামে আত-তিরমিযী ২৮১৬ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এক অভিযানে) একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন। তারা সংখ্যায় খুব বেশী ছিল না। তিনি তাদেরকে কুরআন পড়তে বলেন । সুতরাং প্রত্যেকেই যার যা মুখস্ত ছিল তা পড়ে শুনায় । অবশেষে তিনি এদের মধ্যে সবচাইতে কম ৰয়সী এক ব্যক্তির কাছে এলেন । তিনি তাকে জিজ্ঞেস করলেন $ হে মিয়া! তোমার কাছে কি আছে? সে বলল, আমার এই এই সূরা ও সূরা আল-বাকারা মুখস্ত আছে । তিনি পুনরায় জিজ্ঞেস করেন £ তোমার সূরা আল-বাকারা মুখস্ত আছে? সে বলল, হা । তিনি বলেন ঃ যাও, তুমিই এ বাহিনীর অধিনায়ক ৷ দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ্র কসম! আমি সূরা আল-বাকারা এই ভয়ে মুখস্ত করিনি যে, আমি এটা নিয়ে (রাতের নামাযে) দাড়াতে পারব না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বলেন £ তোমরা কুরআন শিক্ষা কর এবং তা তিলাওয়াত কর । কেননা যে ব্যক্তি কুরআন পড়তে শিখে, তা পাঠ করে এবং এটা নিয়ে নামাযে দাড়ায় তার জন্য কুরআনের উপমা হল কন্তুরী ভর্তি চামড়ার থলের ন্যায় যার সুগন্ধ সর্বত্র ছড়িয়ে পড়ছে। আর যে ব্যক্তি তা শিখে ঘুমিয়ে রয়েছে তার উপমা হল মুখবদ্ধ কস্তুরীর থলের ন্যায় (ই, না)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। কুতাইবা-লাইস ইবনে সাদ-সাঈদ আল-মাকবুরী-আবু আহমাদের মুক্তদাস আতা (র)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল হিসাবেও উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। এই সূত্রে আবু হুরায়রা (রা)-র উল্লেখ নাই । এ অনুচ্ছেদে উবাই ইবনে কাব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £৩ (সূরা আল-বাকারার শেষ আয়াতের ফযীলাত) (AR AE dL CEG rt OT BG YA\YV wll yu bl 6 Lp of wd Ls bo nll be Pe) Lye Al oe SEIT GS AL a di do dtd IG 96 EAE ২৮১৭ । আৰু মাসউদ আল-আনসারী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি রাতে সূরা . আল-বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করবে তা তার জন্য যথেষ্ট হবে (বু, মু, দা, না, ই, মা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । www.pathagar.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।