১০৬ জামে আত-তিরমিযী উবাই! উবাই (রা) তখন নামাযরত ছিলেন। তিনি তার প্রতি দৃষ্টিপাত করলেন কিন্তু জবাব দিলেন না। তবে সংক্ষেপে নামায শেষ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং বললেন £ আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ ওয়া আলাইকুমুস্ সালাম । হে উবাই! আমি তোমাকে ডাকলে কিসে তোমাকে জবাব দিতে বাধা দিল? তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি তো নামাযে ছিলাম ৷ তিনি বলেন $ আল্লাহ আমার কাছে যে ওহী পাঠিয়েছেন, তার মধ্যে তুমি কি এ হুকুম পাওনি “রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিবে” (সূরা আল-আনফাল £ ২৪) ? তিনি বলেন, হা। আর ফোন দিন এরূপ করব না ইন্শাআল্লাহ । তিনি বলেন ঃ তুমি কি চাও যে, আমি তোমাকে এমন একটি সূরা শিখাই যার মত কোন সূরা তাওরাত, ইনজীল, যাবূর এমনকি কুরআনেও নাযিল হয়নি? তিনি বলেন, হাঁ ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ঃ তুমি নামায়ে কি পড়? তিনি (উবাই) উন্মুল কুরআন (ফাতিহা) পাঠ করলেন । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £$. যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ! এ সূরার মত (মর্যাদা সম্পন্ন) কোন সূরা তাওরাত, ইনজীল, যাবূর, এমনকি কুরআনেও নাযিল করা হয়নি । আর এটি বারবার পঠিত সাতটি আয়াত সম্বলিত সূরা এবং মহান কুরআন যা আমাকে দেয়া হয়েছে (দার, হা) ।১ এ হাদীসটি হাসান: ও সহীহ । এ অনুচ্ছেদে আনাস ইবনে মালেক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ ৪ ২ (সূরা আল-বাকারা ও আয়াতুল কুরসীর ফযীলাত)' lol bee GF oe YY dl LE CEs LES CUS YAY JG Lal nL dT, 5 2 le lbs A SY LAS ads [fF ) Ku Ef nl Gym es A] ২৮১২ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ঃ তোমরা তোমাদের ঘরসমূহ গোরস্থানে পরিণত করো না। ১. সূরা আল-হিজরের ৮৭ নম্বর আয়াতের দিকে ইংগিত করা হয়েছে (অনু.) ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।