জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ জামে আত-তিরমিযী ২৮১০ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি "ওয়াসাল্লাম বলেন ঃ পূর্ববর্তী উন্মাতগণের তুলনায় তোমাদের আয়ুঙ্কাল হল আসরের নামায থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় । তোমাদের ও ইহুদী-খৃস্টানদের উপমা হল এই যে, এক ব্যক্তি কিছু সংখক শ্রমিক নিয়োগ করতে চাইল । সে বলল, কে আছে এমন যে এক কীরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজ করে দিবে? অতএব ইহুদীরা এক কীরাতের বিনিময়ে দুপুর পর্যন্ত কাজ করল । লোকটি আঁবার বলল, কে আছ এমন যে এক কীরাতের বিনিময়ে. দুপুর থেকে আসরের নামাযের সময় পর্যন্ত আমার কাজ করে দিবে? এবার নাসারাগণ এক কীরাতের বিনিময়ে কাজ করল। অতঃপর তোমরা আসর নামাযের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত দুই কীরাতের বিনিময়ে কাজ করলে । এতে ইহুদী-খৃস্টানগণ রাগাবৰিত হয়ে বলল, আমরা কাজ করলাম বেশী কিন্তু পারিশ্রমিক পেলাম কম । তিনি (আল্লাহ) বলেন, আমি কি তোমাদের উপর যুলুম করে তোমাদের হক নষ্ট করেছি? তারা বলল, না । তিনি বলেন, এটা আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা আমি তাকেই তা দান করি (বু) । আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও সহীহ । www.pathagar.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।