৯৮ জামে আত-তিরমিযী আল্লাহ্র ইবাদত করবে এবং তার সাথে কোন কিছুকে শরীক করবে না । যে ব্যক্তি আল্লাহ্র সাথে শরীক করে তার উপমা হল এমন ব্যক্তি যে তার খালেস সম্পদ অর্থাৎ সোন অথবা রূপার বিনিময়ে একটি দাস খরিদ করল । সে তাকে (বাড়ী এনে) বলল, এটা আমার বাড়ী আর এগুলো আমার কাজ । তুমি কাজ করবে এবং আমাকে আমার প্রাপ্য দিবে । অতঃপর সেই দাস কাজ করত ঠিকই কিন্তু মালিকের প্রাপ্য দিয়ে দিত অন্যকে । তোমাদের কে স্বীয় দাসের এরূপ আচরণে সন্তুষ্ট থাকতে পারে? আর আল্লাহ তোমাদেরকে নামাযের নির্দেশ দিয়েছেন। তোমরা নামায আদায়কালে এদিক ওদিক তাকাবে না। কেননা বান্দা নামাযে এদিক সেদিক না তাকানো পর্যন্ত আল্লাহ তার চেহারা নামাযীর চেহারার দিকে নিবিষ্ট করে রাখেন। আর আমি তোমাদের রোযার নির্দেশ দিচ্ছি। এর উপমা হল সেই ব্যক্তি যে কন্তুরীভর্তি একটি থলেসহ একদল লোকের সংগে আছে । দলের সকলের নিকট কস্তুরীর সুগন্ধ অত্যন্ত ভালো লাগে। আর রোযাদারের মুখের সুগন্ধ আল্লাহ্র কাছে কস্তুরীর সুগন্ধের চাইতেও প্রিয় । আমি তোমাদের দান-খয়রাত করার আদেশ দিচ্ছি। এর উপমা হল সেই ব্যক্তি যাকে শত্রুরা বন্দী করে তার ঘাড়ের সাথে হাত বেধে ফেলেছে এবং তাকে হত্যার জন্য বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে। তখন সে বলল, আমি আমার প্রাণের বিনিময়ে আমার সমস্ত সম্পদ তোমাদের দিচ্ছি। অতঃপর সে মালের বিনিময়ে নিজেকে ছাড়িয়ে নিল (দান-খয়রাতের মাধ্যমেও বান্দা নিজেকে বিপদমুক্ত করে নেয়) । আমি তোমাদের নির্দেশ দিচ্ছি যেন তোমরা আল্লাহ্র যিকির কর । যিকিরের উপমা হল সেই ব্যক্তি যার দুশমনরা তার পিছু ধাওয়া করছে। অবশেষে সে একটি সুরক্ষিত দুর্গে প্রবেশ করে শত্রু থেকে নিজের প্রাণ রক্ষা করল তদ্রূপ কোন বান্দা আল্লাহ্র যিকির ব্যতীত নিজেকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ৩গএ৷সাল্লাম বলেন £ আমিও তোমাদের পাচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি যেগুলো সম্পর্কে আল্লাহ আমাকে আদেশ করেছেন। কথা শুনবে, আনুগত্য করবে, জিহাদ করবে, হিজরত করবে এবং জামায়াতবদ্ধ হয়ে থাকবে । যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জামায়াত থেকে বিচ্ছিন্ন হল সে ইসলামের বন্ধন তার ঘাড় থেকে ফেলে দিল, যতক্ষণ না সে ফিরে আসে । আর যে ব্যক্তি জাহেলিয়া যুগের রীতিনীতির দিকে আহবান করে সে দোযখীদের দলভুক্ত । জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহ্র রাসূল! সে যদি নামায পড়ে, রোযা রাখে তবুও? তিনি বলেন $ হা, সে যদি নামায-রোযাও করে তবুও । সুতরাং তোমরা সেই আল্লাহ্র ডাকেই নিজেদের ডাকবে যিনি তোমাদেরকে মুসলিম, মুমিন ও আল্লাহ্র বান্দা নাম রেখেছেন (না, হা)! আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব । মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী বলেন, আল-হারিস আল-আশআরী (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি www.pathagar.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।