কিতাবুল বুয়ূ* (ইজারা) ৯ বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ (জনগণের জীবিকা সংকীর্ণ করার উদ্দেশ্যে) অপরাধী ও পাপী ছাড়া আর কেউই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি গুদামজাত করে না। আমি (মুহাম্মাদ ইবনে আমর) সাঈদ ইবনুল মুসায়্যাব (র)-কে বললাম, আপনি তো গুদামজাত করেন । তিনি বলেন, মা‘মারও তো গুদামজাত করতেন । আবু দাউদ (র) বলেন, আমি আহমাদ ইবনে হাম্বল (র)-কে জিজ্ঞেস করলাম, (কি জিনিস) গোলাজাত করা নিষেধ? তিনি বললেন, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস । আবু দাউদ (র) বলেন, আওযাঈ'* (র) বললেন, যে ব্যক্তি (কোন জিনিস) বাজারজাত করার পথে প্রতিবন্ধক হয় সে-ই গুদামজাতকারী । টীকা $ খাদ্যদ্রব্য ক্ৰয় করে অতিমুনাফা লাভের আশায় তা গুদামজাত করে রাখা নিষেধ । ইমাম মালেক (র) বলেন, এ ধরনের গুদামজাত করার নিষেধাজ্ঞা শুধু খাদ্যশস্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় প্রত্যেক বস্তু সম্পর্কেই প্রযোজ্য । তবে ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার স্বার্থে সরকার কর্তৃক প্রয়োজনীয় দ্রব্যাদি গুদামজাত করা বৈধ, বরং জরুরী । তাছাড়া মৌসুমী উৎপাদনের সুষম বণ্টনের জন্য তা গোলাজাত করে রাথাও জায়েয । যেমন কোন্ড স্টোরেজে আলু গোলাজাত করে রাখা হয় এবং তাতে সারা বছর তা বাজারে সহজলভ্য থাকে (অনুবাদক) । onl Lia, c ol Gis al on TETAS CSS NVEEA Cl UG BEG be pl GELS SLAMS 252 CED UR YU iG Lal oe UG AAU UU E265 pall Sols sl JU JL Cie ull RS Isls al JU ll oe nl JG. ER PEC UL ESE OO CHO JG Sil uk be ULL AIL IG ts on asl Sai lS kl JEG All on 8 Ci dy A OAS Il ৩৪৪৮ । কাতাদা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, খেজুর গোলাজাত করা নিষিদ্ধ নয়। ইবনুল মুসান্না (র) বলেন, ইয়াহইয়া ইবনে ফায়্যাদ তার বর্ণনায় রাবী হাসান বসরীকে যুক্ত করেছেন। আমরা তাকে (ইয়াহইয়া) বললাম, আপনি হাসানের বরাত দিয়ে বলবেন না (কেননা এ বর্ণনায় হাসান নেই বা হাসান এটা বর্ণনা করেননি) । আবু দাউদ (র) বলেন, এ হাদীস আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আবু দাউদ (র) বলেন, সাঈদ ইবনুল মুসায়্যাব (র) খেজুরের আঁটি, পশুখাদ্য ও তৈলবীজ গোলাজাত করতেন । আবু দাউদ (র) বলেন, আমি আহমাদ ইবনে ইউনুসের কাছে শুনেছি, তিনি (আহমাদ) বলেন, আমি সুফিয়ানকে ‘কাত্তি’' (পশুখাদ্য) গোলাজাত করে রাখা সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, তারা (পূর্ববর্তীগণ) গোলাজাত করাকে মাকরূহ জানতেন । আমি (আহমাদ) আবু বকর ইবনুল ‘আয়্যাশকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা গোলাজাত করতে পারো । www.pathagar.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।