সুনান আবু দাঊদ ৫ম খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৫ সুনান আবূ দাউদ Jal sald EEE SE Se A St ie le ACS yl ৩৩৯৪ । ইবনে শিহাব (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাকে সালেম ইবনে আবদুল্লাহ (র) অবহিত করেছেন যে, ইবনে উমার (রা) তার জমি ভাগচাষে দিতেন। যখন তিনি জানতে পারলেন, রাফে‘ ইবনে খাদীজ আল-আনসারী (রা) বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষে জমি বর্গা দিতে নিষেধ করেছেন, আবদুল্লাহ (রা) তার সাথে সাক্ষাৎ করলেন । তিনি বললেন, হে ইবনে খাদীজ! আপনি জমি বর্গা দেয়া সং ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি হাদীস বর্ণনা করেন? রাফে' (রা) ‘আবদুল্লাহ ইবনে উমারকে বললেন, আমি আমার দুই চাচার কাছে শুনেছি, তারা উভয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা নবী পরিবারের কাছ থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ (রা) বলেন, আল্লাহর শপথ! আমি ভালো করেই জানতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাগচাষে কৃষিকাজ করা হতো । অতঃপর আবদুল্লাহ (রা) এই ভেবে শঙ্কিত হলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সম্ভবত এমন কিছু নতুন নির্দেশ দিয়েছেন যা তার জানা নেই। অতঃপর তিনি জমি বর্গা দেয়া থেকে বিরত থাকলেন। ইমাম আবু দাউদ (র) বলেন, আইউব, ওবায়দুল্লাহ, কাছীর ইবনে ফারকাদ এবং মালেক এরা সবাই নাফে'র সূত্রে এবং তিনি রাফে‘ ইবনে খাদীজের সূত্রে এই হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। আওযাঈ'* (র) হাফস ইবনে ‘ইনান থেকে, তিনি নাফে' থেকে এবং তিনি রাফে' (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি (এই হাদীসটি) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি । অনুরূপভাবে যায়েদ ইবনে আবু উনাইসা (র) হাকীম থেকে, তিনি নাফে' থেকে এবং তিনি ইবনে উমার (রা) থেকে বর্ণনা করেন, তিনি রাফে'র কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে (এই হাদীস) শুনেছেন? তিনি (রাফে') বললেন, হাঁ। এমনিভাবে ইকরিমা ইবনে “আম্মার (র) আবুন- নাজ্জাশীর সূত্রে এবং তিনি রাফে'র সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে (হাদীসটি) শুনেছি । আওযাঈ' (র) আবুন-নাজ্জাশীর সূত্রে, তিনি রাফে' ইবনে খাদীজের সূত্রে এবং তিনি তার চাচা যুহায়ের ইবনে রাফে'র সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (এই হাদীসটি) বৰ্ণনা করেছেন। | #02 Lt শুট + ক + oe FEE EL OE EE } rds iui mcd iactliis -YYAo REA En oe 8-2 oo ess e SEER SE EAS UE ea EH EA) ul ole 2 ull Of SS 2 se Ee I bl SI www.pathagar.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।