সুনান আবু দাঊদ ৫ম খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুত তারাজ্জুল ৪২৩ তার ঘরে প্রবেশ করেননি । তিনি (ফাতিমা) বুঝতে পারলেন যে, এসব দেখে তিনি আমার কাছে আসেননি । তাই তিনি পর্দা টেনে ফেড়ে ফেললেন এবং কাকন দুটো ছেলেদ্বয়ের হাত থেকে খুলে নিয়ে তাদের সামনেই ভেঙ্গে ফেলেন। তারা দু'জন কাদতে কাদতে রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তাদের হাত থেকে ভাঙ্গা অলংকার নিয়ে বললেন ঃ হে ছাওবান! তুমি এটা নিয়ে মদীনার আহ্‌লে বায়তের অমুক পরিবারে যাও । নিঃসন্দেহে এরা হলো (ফাতিমা, হাসান ও হুসাইন) আমার ঘরের লোক । এরা তাদের দুনিয়ার জীবনে উত্তম খানা গ্রহণ করুক (এবং উত্তম বস্তু ব্যবহার করুক) এটা আমি চাই না। হে ছাওবান! ফাতিমার জন্য একটা পুঁতির মালা ও হাতির দাতের দুটো কাকন খরিদ করে নিয়ে এসো । টীকা $ পার্থিব জীবনে চাকচিক্যময় পোশাক, অলংকার ও আসবাবপত্র, বিলাস দ্রব্য এবং উন্নত মানের খাদাদ্বব্য ইত্যাদির পেছনে পড়ে থাকা নবী পরিবারের জন্য নিষিদ্ধ ছিল, যাতে পরজীবনে উচ্চ মর্যাদা পেতে আল্লাহর একথার সন্মুখীন না হতে হয়-. preity Cl A SU A, “তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ-সম্ভার পেয়েছ এবং সেগুলো উপভোগও করেছ” (আহ্‌কাফ ৪ ২০)। হাদীসে আছে : “অধিকাংশ লোক দুনিয়াতে তৃপ্ত হয়েছে, কিন্তু পরকালে তারাই ক্ষুধার্ত থাকবে” (অনুবাদক) www.pathagar.com

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।