কিতাবুল লিবাস ৩৮৯ আমর ইবনুল আসওয়াদ ও কিন্নাসিরীনবাসী বনী আসাদের এক ব্যক্তি একত্রে মুআবিয়া " ইবনে আৰু সুফিয়ান (রা)-র কাছে গেলেন। মুআবিয়া (রা) মিক্দাম (রা)-কে বললেন, জানতে পেলাম, হাসান ইবনে আলী ইনতেকাল করেছেন। একথা শুনে মিক্দাম (রা) ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন” পড়লেন। অমুক ব্যক্তি (মুআবিয়া) তাকে বললেন, এর মৃত্যুকে আপনি কি বিপদ গণ্য করেন? তিনি বললেন, এটাকে আমি বিপদ মনে করবো না কেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোলে নিয়ে বলতেন £ হাসান আমার এবং হুসাইন আলীর । আসাদী বললো, তিনি ছিলেন একটি জ্বলন্ত কয়লা যাকে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। তিনি (রাবী) বলেন, অতঃপর মিক্দাম (রা) বলেন, আমি তো আজ আপনাকে অসন্তুষ্ট না করে ছাড়বো না । তিনি বললেন, হে মুআবিয়া! আমি যদি সত্য বলি তবে আমাকে সমর্থন করবেন। আর যদি আমি মিথ্যা বলি তবে আমাকে মিথ্যাবাদী বলবেন । তিনি বললেন, তাই করবো। তিনি বলেন, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি কি শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ (পুরষের জন্য) ব্যবহার করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হা । তিনি আবার বললেন, আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আপনি কি জানেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী পোশাক (পুরুষের জন্য) ব্যবহার করতে নিষেধ করেছেন? তিনি বলেন, হা । তিনি আবারও বললেন, আল্লাহর শপথ করে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জানেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র জত্তুর চামড়া ব্যবহার করতে এবং এর চামড়ার তৈরী আসনে সওয়ার হতে নিষেধ করেছেন? তিনি বললেন, হাঁ । তিনি বলেন, আল্লাহর শপথ! আমি তো আপনার প্রাসাদে এসব কিছুই দেখতে পাচ্ছি । মুআবিয়া (রা) বলেন, হে মিক্দাম! আমি জানতাম যে, তোমার কাছ থেকে নিষ্কৃতি পাবো না। খালিদ (র) বলেন, অতঃপর মুআবিয়া (রা) তার জন্য এত পরিমাণ সম্পদ দেয়ার আদেশ দেন, যা অপর দু'জন সাথীর জন্য দেননি । আর তার ছেলের জন্য দুই শত দীনার প্রদান করেন। মিক্দাম (রা) এগুলো তার সাথীদের মাঝে বণ্টন করে দেন। রাবী বলেন, আসাদী এখানে যা পেলো তা থেকে কাউকে কিছু দেয়নি । এ খবর মুআবিয়ার কানে গেলে তিনি বলেন, মিক্দাম তো একজন লম্বা হাতের দানশীল ব্যক্তি, আর আসাদী হলো নিজের জন্য আটকিয়ে রাখতে পটু ৷ Ee FEN Ll os daclaad Hf 3A ace UP SIRES PLLC ESL od ee dee 07 Zeros, eo [) CAE Md lo. e #49 ec e Ge LG ce Lyre ln tt ll Al IS Sa 02 Hs ol tn le dl UL Bf Sol be LO oh pall ন“ 028 or VL, fd 142 5° SP ৪১৩২ । আবুল মালীহ ইবনে উসামা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।