কিতাবুল লিবাস ৩৭১ ওয়াসাল্লামের বসার স্থানে বসে পড়লো এবং তার পাশের এক ব্যক্তিকে বললো, যদি তুমি দেখতে, আমরা যখন শক্রুবাহিনীর মুখোমুখী হই, তখন অমুক কোন শত্রুর উপর বর্শা নিক্ষেপ করলো, আর শত্রুকে বললো, নে, সামাল দে এই বর্শাটা, আমি তো গিফার বংশের ছেলে। সে বললো, আমার মতে তার সওয়াব বরবাদ হয়ে গেছে। অপর এক ব্যক্তি তার এ মন্তব্য শুনে বললো, আমার মতে তার কোন অন্যায় হবে না। অতঃপর তারা এ নিয়ে কথা কাটাকাটি করে ঝগড়া বাধিয়ে দিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একথা গেলে তিনি বলেন ৪ আল্লাহ পবিত্র, সওয়াব পাওয়াতে এবং প্রশংসিত হওয়াতে কোন আপত্তি নেই । আমি আবু দারদা (রা)-কে খুশী হতে দেখলাম । তিনি তার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আপনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন? তিনি বললেন, হাঁ । তিনি বারবার একথা বলতে লাগলেন। অবশেষে আমি বললাম, তিনি হয়ত তার হাটুদ্বয়ে চেপে বসবেন। তিনি বলেন, অপর একদিন তিনি আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু দারদা (রা) তাকে অনুরোধ জানালেন, আপনি এমন কিছু বলুন যা আমাদের উপকারে আসে; কিন্তু আপনার কোন ক্ষতি হবে না । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্ান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন ঃ£ ঘোড়ার জন্য খরচকারী খোলা হাতে দানকারীর ন্যায় যে দান করা থেকে নিবৃত্ত হয় না। অতঃপর আরেক দিন তিনি আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু দারদা (রা) তাকে বললেন, এমন একটি কথা বলুন, যা আমাদের উপকারে আসে; কিন্তু আপনার ক্ষতি হবে না। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোছা (বাব্রি চুল) যদি এত লম্বা না হতো এবং গোছার নীচে লুঙ্গি ঝুলিয়ে না পরতো! . তার এ মস্তব্য শুনে খুরায়েম (রা) সাথে সাথে একটি বড়ো চাকু (ক্ষুর) নিয়ে বাব্রি চুল কেটে তা কানের লতি পর্যন্ত রাখেন, আর পায়ের গোছার অর্ধভাগ পর্যন্ত পরিধেয় বস্ত্র উঠিয়ে পরতে শুরু করেন। অতঃপর আরো একদিন তিনি আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আবু দারদা (রা) তাকে অনুরোধ করেন, আপনি আমাদের এমন একটি কথা শুনান, যা দ্বারা আমরা উপকৃত হবো; কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ তোমরা তো তোমাদের ভাইদের কাছে যাচ্ছো, সুতরাং তোমাদের সওয়ারীগুলোকে ঠিক্ঠাক করে নাও এবং কাপড়-চোপড় পরিপাটি করো, তোমরা যেন লোকসমাজের তিলক চিহ্ন (কেন্দ্রবিন্দু) ৷ নিশ্চয়ই আল্লাহ তা'আলা কদর্য ও অশ্বীলতা পছন্দ করেন না। আবু দাউদ (র) বলেন, আবু নু‘আয়েম হিশাম থেকে এরূপ বর্ণনাই করেছেন £ | ৯ ২০৯195545 ১২ “তোমরা এমন পরিপাটি হও, যেন তোমরা মানব সমাজে তিলক চিহ্ন” । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।