৩৫৮ সুনান আবূ দাউদ সাহাবীগণের মধ্যে সা'দ ইবনে আৰু ওয়াক্কাস (রা), ওকবা ইবনে আমের (রা), হাসান (রা) এবং হোসাইন (রা) কালো খেযাব ব্যবহার জায়েয বলতেন (শায়খুল হাদীস) । কালো রং-এর খেযাব (চুলের কলপ) ব্যতীত অন্যান্য রং-এর খেযাব ব্যবহার বৈধ হওয়ার বিষয়ে কোন দ্বিমত নেই । যারা কালো খেষাব ব্যবহার বৈধ মনে করেন তাদের মধ্যে আবু বকর (রা), সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা), আবু হুরায়রা (রা), উসমান ইবনে আফফান (রা), উকবা ইবনে আমের (রা), ইমাম হাসান (রা), ইমাম হুসাইন (রা) ও জারীর (রা) প্রমুখ সাহাবীগণ উল্লেখযোগ্য । পরবর্তীগণের মধ্যে ইবনে শিহাব যুহ্রী, ইমাম আবু হানীফা ও আবু ইউসুফ (র) এই মত সমর্থন করেছেন। ইমাম নববী (র) কালো খেযাব ব্যবহার মাকরূহ তাহ্রীম বলেছেন । বস্তুত কালো খেযাব ব্যবহার মাকরূহ তানযিহী পর্যায়ের । ইমাম তাবারানী (র) বলেন, “এখানে খেযাব ব্যবহারের নির্দেশ ও নিষেধাজ্ঞা কোনটিই অপরিহার্যরূপে পালনীয় পর্যায়ের নয় এবং এটাই সর্বজন স্বীকৃত মত। এ কারণেই এই বিষয়ে পরস্পর ভিন্নমত পোষণকারীগণ একে অপরের সমালোচনা করেননি” (সহীহ মুসলিমের নববীকৃত ভাষ্য দ্র.) । কালো খেযাব ব্যবহারের নিষেধাজ্ঞা মাকরূহ তাহ্রীমের পর্যায়ভুক্ত হলে খেযাব না লাগিয়ে চুল-দাড়ি সাদা রাখাও মাকরূহ তাহ্রীমের পর্যায়ভুক্ত হতো । কারণ হাদীসে সাদা চুল-দাড়ি খেযাব ব্যবহার করে ভিন্ন রং-এ পরিবর্তনের নির্দেশ রয়েছে। কিন্তু কোন আলেমই চুল-দাড়ি সাদা রাখাকে মাকরূহ বলেননি। কালো খেযাব ব্যবহারের অনুকূলেও রাসূলুল্লাহ (সা)-এর বাণী এবং সাহাবায়ে কিরামের আমল বিদ্যমান । রাসূলুল্লাহ (সা) বলেন £ তোমরা যা দিয়ে চুল রঙ্গিন করো তার মধ্যে কালো খেযাব খুবই উত্তম, তাতে তোমাদের প্রতি নারীদের আকর্ষণ আছে এবং জিহাদে তা কাফেরদের জন্য ভীতি সৃষ্টিকর (ইবনে মাজা, কিতাবুল লিবাস, বাবুল খিদাব বিস-সাওয়াদ, নং ৩৬২৫)। ফাতাওয়া আলমগীরীতে বলা হয়েছে, বিশেষজ্ঞ আলেমগণ এই বিষয়ে একমত যে, পুরুষের জন্য লাল রং-এর খেযাব ব্যবহার সুন্নাত এবং তা মুসলমানদের পরিচয়বাহী চিহ্ন (আলামত) ৷ আর শত্রবাহিনীর মধ্যে আতংক সৃষ্টির জন্য মুসলিম সৈনিকদের জন্য কালো খেযাব ব্যবহার প্রশংসনীয় । আর নারীদের জন্য আকর্ষণীয় করার উদ্দেশে কালো খেযাব ব্যবহার মাকরূহ, অবশ্য কতক বিশেষজ্ঞ আলেম তা সাধারণভাবেই জায়েয হিসেবে অনুমোদন করেছেন। ইমাম আবু ইউসুফ (র) বলেন, নারীরা যেমন পুরুষদের উদ্দেশে সৌন্দর্যচর্চা পছন্দ করে, আমিও তেমন তাদের উদ্দেশে সৌন্দর্যচর্চা পছন্দ করি (যাথীরা) । ইমাম আবু হানীফা (র)-এর মতে হেনা, কাতাম (কালো রংবাহী উদ্ভিজ্য) ও ওয়াসমা দ্বারা দাড়ি ও মাথার চুল খেযাব করা উত্তম । যুদ্ধাবস্থা ছাড়াও সাধারণ অবস্থায় সর্বাধিক সহীহ্ মত অনুযায়ী তা দৃষণীয় নয় (আল-যীনাহ, ৫খ., পৃ. ৩৫৯; আরও দ্র. আল-মাওসূআতুল ফিক্হিয়্যা, ২খ., পূ. ৩০৪ প.) (সম্পাদক) । “0 #2 0 asl ACL অনুচ্ছেদ-১৬ ৪ সবুজ রং ব্যবহার করা “ so 8028 NE LSE SET EE Es —£. 10 se Sl ii JG, 2h oe Ul Gis ৪০৬৫ । আবু রিমছা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আমার পিতার সাথে নবী সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম । আমি তার পরিধানে দু'টি সবুজ রঙের চাদর দেখতে পেলাম । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।