সুনান আবু দাঊদ ৫ম খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল লিবাস ৩৫৭ LAL iT CC অনুচ্ছেদ-১৫ $ হলুদ রং-এ রঞ্জিত করা ce eee Salle GH LANL de GH - -£.NE EL EL BAT Bl EAS BA bl Eds all os LCS LEDS SS Ball Eis ol চি Ladi eS ENSUE Ab Uk LS Us Eas OS 55 Ue CY Al oh bs Hs Uy Ele 2 ৪০৬৪ । যায়েদ ইবনে আসলাম (র) থেকে বর্ণিত ৷ ইবনে উমার (রা) তার দাড়িতে পীত রঙের খেযাব ব্যবহার করতেন । এতে তার কাপড়েও এ রং লেগে যেতো তাকে জিজ্ঞেস করা হলো, আপনি পীত রং লাগান কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ রং লাগাতে দেখেছি এবং তাঁর কাছে এর চাইতে প্রিয় অন্য কোন রং ছিলো না । তিনি দাড়িতে রং লাগানোর সময় তার কাপড়ে, এমনকি তার পাগৃড়িতেও এ রং লেগে যেতো । টীকা £ সহীহ মুসলিমে বর্ণিত আছে যে, আবু বকর সিদ্দীক (রা) কাতাম (কালো রস নিঃসারী এক প্রকার ঘাস) ও মেহেদীর খেযাব ব্যবহার করতেন এবং উমার ফারুক (রা) কেবল মেহেদীর খেযাব ব্যবহার করতেন। এতে জানা গেলো যে, আবু বকর (রা) সব সময় উভয় বস্তুর সংমিশ্রণে প্রস্তুত খেযাব ব্যবহার করতেন । কারণ শুধু কাতামের রং ব্যবহারে চুল কালো বর্ণ ধারণ করে এবং তা নিষিদ্ধ ও খুব নিন্দনীয় যা অন্য হাদীস থেকে জানা যায় (কারামাত আলী জৌনপুরী)। শায়খুল হাদীস মাওলানা আজীজুল হক সাহেব তাঁর বাংলা (অনুদিত) বুখারী ৬ষ্ঠ খণ্ডের (২৫১ নং পৃষ্ঠায়) ২২৬৯ নম্বর হাদীসের ব্যাখ্যায় যা লিখেছেন তা এখানে উদ্ধৃত করা হলো £ আবু হুরায়রা (রা) হতে বর্ণিত আছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদী-নাসারাগণ চুল-দাড়িতে রং ব্যবহার করে না, তোমরা তাদের রীতি বর্জন করে চলো (সহীহ মুসলিম ও তিরমিযীতেও উদ্ধৃত) । ব্যাখ্যা £ এই হাদীসে চুল-দাড়ি রং করতে বলা হয়েছে, কিন্তু বিশেষ রঙ্গের উল্লেখ হয় নাই, এতদ্দৃষ্টে এক শ্রেণীর আলেম বিনা দ্বিধায় কালো রং বা কালো খেযাব ব্যবহার জায়েয বলেছেন। কিন্তু মুসলিম শরীফে কালো খেযাব নিষিদ্ধ বলে উল্লেখ থাকায় অপর এক শ্রেণীর আলেম তা নাজায়েয বলেছেন। উভয় হাদীসের সামঞ্জস্য বিধানকল্পে এক শ্রেণীর আলেম বিশিষ্ট তাবেয়ী ইবনে শেহাব যুহরীর বিবৃতি তুলে ধরেছেন। তিনি বলেছেন- US oUt dla Li laa 2H Bl sll Ads US অর্থ £ “আমরা কালো খেযাব ব্যবহার করতাম যাবত চেহারার উপর ভাঙ্গন সৃষ্টি না হতো । আর যখন চেহারার উপর ভাঙ্গন এসে যেতো এবং দাতও খসিয়ে পড়তো তখন কালো খেযাব বর্জন করতাম” (ফতহুল বারী, ২-০২) । www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।