কিতাবুল আশরিবা ১৮৭ sli UE oH Sl BLA IBS Y ial od CEL EE) sl all ol Blas le tt le Jy Cl Ml Ji ale Sti al el. SHI HLA i “eos Lett eG JG ust pS LU LN sh STG? sit GU ll HVE IE ৩৬৭০ । উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, শরাব পান হারাম হওয়া সম্পর্কিত হুকুম তখনও নাযিল হয়নি । আমি (উমার) বললাম, হে আল্লাহ! আমাদের জন্য শ্রাবের প্রসঙ্গটি সুস্পষ্ট করে দিন। অতঃপর সূরা বাকারার (২১৯ নং) আয়াত নাযিল হলো £ “(হে রাসূল)! তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে। আপনি বলুন, এতদুভয়ের মধ্যে বড় বড় পাপের উপাদান রয়েছে, যদিও এর মধ্যে লোকদের জন্য কিছুটা উপকারিতাও আছে । কিন্তু উভয় কাজের পাপ ও অকল্যাণের পরিমাণ উপকারিতা থেকে অনেক বেশি৷” উমার (রা)-কে ডাকা হলো এবং তাকে এই আয়াত পাঠ করে শুনানো হলো । তিনি বললেন, হে আল্লাহ! মদের ব্যাপারে আমাদের সুস্পষ্টভাবে বলে দিন। অতঃপর সূরা নিসার (৪৩ নং) আয়াত নাযিল হলো ঃ “হে ঈমানদারগণ! তোমরা মাতাল অবস্থায় নামাযের কাছেও যেও না; নামায তখন পড়বে যখন তোমরা বুঝতে পারবে তোমরা কি পড়ছো।” এরপর থেকে যখন নামাযের জামাআত প্রস্তুত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক জোরে ঘোষণা করতেন, সাবধান! মাতাল অবস্থায় নামাযের কাছেও আসবে না । উমার (রা)-কে ডেকে এনে এই আয়াত পাঠ করে শুনানো হলো । তিনি আবার দুআ করলেন, হে আল্লাহ! মদের ব্যাপারে সুস্পষ্টভাবে বলে দিন। তখন এই আয়াত নাযিল হলো ঃ£ “হে ঈমানদারগণ! মদ, জুয়া, আস্তানা ও পাশা এসবই নাপাক, শয়তানী কাজ । তোমরা এ থেকে দূরে থাকো । আশা আছে তোমরা সাফল্য লাভ করবে। শয়তান শরাব ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে রাখতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামায থেকে বিরত রাখতে চায়। এখন তোমরা কি এসব জিনিস থেকে বিরত থাকবে?” (সূরা মাইদা $ ৯০ ও ৯১ নং আয়াত) ৷ উমার (রা) বলেন, আমরা এসব কাজ পরিহার করলাম । টীকা £ ‘আস্তানা’ শব্দ দ্বারা এমন সব স্থান বুঝায়, যা আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে বলিদান অথবা নযর-নিয়ায পেশ করার জন্য লোকেরা নির্দিষ্ট করে নিয়েছে। মুশরিকদের মধ্যে এই কুসংস্কার ধর্মের অঙ্গ হিসেবে প্রচলিত আছে। ইদানীং মুসলমানদের মধ্যেও এটা মহামারীর মত ছড়িয়ে পড়েছে। মদ বা শরাব পর্যায়ক্রমে নিষিদ্ধ করা হয়েছে। সূরা বাকারার ২১৯ নং আয়াত ও সূরা নিসার ৪৩ নং আয়াতের মাধ্যমে মদ্যপানের সামাজিক ও নৈতিক ক্ষতি সম্পর্কে মানুষের বিবেককে জাগ্রত করা হয়েছে। সূরা মাইদার ৯০ ও ৯১ নং আয়াত দ্বারা তা চূড়াস্তভাবে হারাম ঘোষিত হয়েছে (অনুবাদক) । www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।