বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

, গঠিত হুল। এই অস্থায়ী সরকার ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহাধ্য- দানের জঙ্থ রাশিয়া, তুরস্ক ও জাপানে তাদের প্রতিনিধি পাঠালেন । এই সরকারের অধীনে একটি সৈন্যবাহিনী গঠনের জন্যও প্রস্তুতি চালানো হয়ে- ছিল ।:* স্থির করা হয়েছিল, যে.সমস্ত পাঞ্জাবী যুবক স্বাধীনতা সংগ্রামে যোগ দেবার জন্ কাবুলে পালিয়ে এসেছে, তাদের এই সৈশ্যবাহিনীর অফিসার পদে নিয়োগ কর। হবে। £ তা ছাড়া ইংরেজদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলির সাহায্য লাভের জন্ত “হিজব আল্ল।' নামে একটি প্রতিষ্ঠান দাড় করান হয়েছিল । তার সদর দফতর ছিল মদিনায়। সে সময়ে ওবায়দুলাহর গুরু বিপ্লবী মাহমুদ আল হাসান গ্রেপ্তার এড়াবার জন্য দেওবন্দ ছেড়ে আরব অঞ্চলে চলে এদেছেন। ‘হিজব, আল্লা’ নামক এই প্রতিষ্ঠানট তার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। কাবুল, তেহেরান এবং কল্সট্যানটিনোপালে এই প্রতিষ্ঠানের তিনটি শাখা স্থাপন করা হয়েছিল। বিদ্রোহীর1 এই পরিকল্পনা নিয়েছিল যে, তারা প্রথমে ভারত সরকারের অস্ত্রাগারগুলি লুণ্ঠন করবে, কিন্তু ফিরোজপুরে তাদের সেই প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। এর পরে “রেশমী চিঠি'। নামে বণিত রেশমী কাপড়ের উপর লিখিত স্বাধীন ভারতের অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট রাজা মহেন্দ্রপ্রতাপের স্বাক্ষরযুক্ত কতগুলি চিঠি, বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের অংশগ্রহণকারীদের মধ্যে পাঠানো হয়। : এই চিঠিগুলিতে তাদের বিদ্রোহ স্প্টির কাজের পরিকল্পনা ও কর্মসুচী লিপিবদ্ধ করা ছিল। আমীর হাবিবউল্লাহ্‌ খান-এর হত্যার পরে যখন আমানউল্লা আমীরের আসন গ্রহণ করলেন তখন ভারত থেকে আগত স্বাধীনতা সংগ্রামের নেতা- দের মনে কিছুটা আশার সঞ্চার হোল। আমীর আমানউল্লা এ বিষয়ে একটু আশ্বাসও দিয়েছিলেন যে মাহমুদ আল হাসান যে কাজ শুরু করেছেন তিনি তা সমাপ্ত করার কাজে সাহায্য করবেন । কিন্ত আফগান যুদ্ধের পর কাবুলে যে পরিস্থিতির সৃষ্টি হোল, তাতে ওবায়দুল্লাহ আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হলেন। কাবুল ত্যাগ করার পর,থেকে তিনি তারপরে মৌলবী মাহমুদ আল হাসান ও মহম্মদ মিঞা ১০০

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।