বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ওবায়ছুলাহ্‌ সিন্ধী এবং তাদের অনুবর্তীরা ছিলেন একই পথের পধিক। ওবায়ছুল্লাহর কাছ থেকে প্রেরণা লাভ করে লাহোরের ১৫ জন মুসলমান ছাত্র এই স্বাধীনতার সংগ্রামে যোগ দেবার জন্য দেশত্যাগ করে কাবুলে চলে এসেছিলেন । এই ১৫ জন ছাত্রের মধ্যে অধিকাংশেরই নাম পাওয়া গেছে, তবে এই বিষয়ে কিছু কিছু মতভেদ আছে। সুজফফর আহমদ সাহেবের “আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি' গ্রহে এ ১৫ জন মুসলমান ছাত্র মধ্যে নিয়োক্ত ১০ জনের নাম দেওয়া হয়েছে £ খুশি মুহম্মদ, আবছুল হামিদ, জাফর হাস্নান, আল্লাহ্‌ নওয়াজ, আবদুল বারী, মুহম্মদ আবদুল্লাহ্‌, আবদুর রহমান, আবদুর রশীদ, রহমত আলি ও ও কোহাটের আবদুল মজীদ । জেমস ক্যান্বেল কার, ১৯১৭ সালে প্রকাশিত তার Political Troubles in India £ 1907-1917 গহে, মোট ১০ জনের নাম দিয়েছেন। আর লিখেছেন যে বাকী ৫-জন আফগানিস্তানেই মারা গিয়েছিলেন। এই ছুই তালিকায় সাতটি সাম এক, একজনের নাম মুজফফর সাহেব লিখেছেন "মুহস্ম আবছুলাহ', আর কার সাহেব লিখেছেন "শেখ আবছুলাহ্‌'। মুজফফর সাহেবের তালিকার 'আবছুর রহমান" কার সাহেবের তালিকায় অনুপস্থিত। কার সাহেব নুতন নামের মধ্যে আবদুল মালিক, হাস্নান খণ, স্ুর্জাউ্লাহ্‌, আবছুল কাদির, মহম্মদ হাস্সান ও ফিদা হুসেনের নাম উল্লেখ করেছেন। এদের লাম, পরিচয়, কার্যকলাপ এবং ভবিষ্যতে এদের ভাগে কি ঘটেছিল, এসব কথা জানবার জন্য আমরা খুবই উৎসুক । কিন্তু একমাত্র রহমত আলী অর্থাৎ জাকেরীয়া ছাড়া আর কারো সম্পর্কে কোন খবর পাওয়া যায়নি, সব কিছুই বিস্মৃতিপ্ন তলায় চাপা পড়ে গিয়েছে। রহমত আলী জাকেরিয়া ভার এই প্রবাস জীবনে বৈপ্লবিক কর্মী হিসাবে বিশিষ্ট স্থান হণ করেছিলেন। রুশ বিপ্লবের অভিজ্ঞতা ও শিক্ষার মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন । আমীর হাবিবউল্লাহ্‌র কথা এবং কাজে কোনই মিল ছিল না। অবস্থা সঙ্গীণ বুঝে নিজের গা ৰাচাবার আন্ত তিনি ভারতীয় বিপ্লবীদের এই গোপন ষড়য্ত্রের কথা ভারত সরকারের কাছে ফাস করে দিয়েছিলেন । ৯৮

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।