বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ষ্ঠানটিকে সংগঠিত করে তুললেন, স্বাধীনতা সংগ্রামের বাহিনী হিসাবে তিনি এই সংগঠনটিকে গড়ে তুলেছিলেন । তার ব্রিটিশ বিরোধী মনোভাব অত্যন্ত উগ্রভাবে প্রকাশিত হয়ে পড়ত। ফলে তাকে নিয়ে দেওবন্দ শিক্ষাকেন্দ্রকে মাঝে মাঝে একটু অন্থুবিধায় পড়ে যেতে হত। এই জন্থই তাকে দিল্লীতে নৃড়ন প্রতিষ্ঠিত দজরাতুল শরীফ নামক বিদ্যালয়ে শিক্ষকতার কার্যে পাঠিয়ে দেওয়া হোল । এই বিদ্যালয়টি আলী- গড়ের ভিকারুল মূল্‌ক এবং দেওবন্দ-এর মাহমুদ-আল-হাসানের পৃষ্ঠপোষ- কতায় পরিচালিত হচ্ছিল। হাকীম আজমল খান, মোক্তার আহমদ আনসারী ও মৌলানা মহম্মদ আলীও এ বিদ্যালয় পরিচালনার কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এর ছই বছর বাদে ১৯১৫ সালে মাহমুদ-আল-হাসান তার জীবনের মূল ্রত স্বাধীনতার সংগ্রামের কাজে 'নেমে পড়লেন । সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ইংরাজদের বিতাড়িত করতে হবে এইটাই ছিল ভার একমাত্র লক্ষ্য । এই উদ্দেশ্য সিদ্ধির জন্য ওবায়দুল্লাহ সিন্ধী কাবুলে গিয়ে আফগানিস্তানের আমীর হাবিবউল্লাহবর ‘সাথে সাক্ষাৎ করলেন। আমীর হাবিবউল্লাহ্‌ প্রথম দিকে এ বিষয়ে তার সহানুভূতি প্রকাশ করেছিলেন এবং ওবায়দুল্লাহ্‌কে ভারতের ক্মাতীয় কংগ্রেসের সঙ্গে একযোগে কাজ করে চলার জন্য পরামর্শ দিলেন। ওবায়ছুল্লাহ্‌ অত্যন্ত তৎপরতার সঙ্গে ভারতীয় কংগ্রেসের শাখা সমিতির প্রতিষ্ঠা করলেন। কংগ্রেসের এই কাবুল শাখার সভাপতি ছিলেন স্বয়ং ওবায়দুল্লাহ, আর সম্পাদক ছিলেন তাঁর ছাত্র জাফর হাসান। দেশবন্ধুও এই অঙ্গমোদন লাভের ব্যাপারে সাহায্য করেছিলেন। সে সময় একমাত্র কাবুল ছাড়া ভারতের বাইরে কংগ্রেসের আর কোন শাখা সমিতি ছিল না। কিন্তু আফগানিস্তানের আমীর মুখে যাই বলুন না কেন, ইংরেজদের চটাবার মত সাহস তার ছিল না, তাই যখন কাজের কথা এসে গেল তখন তিনি পিছিয়ে পড়লেন । ইতিপূর্বে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে গিয়েছিল । ভারতের ভিতরের এবং বাইরের বিপ্রবীরা এই সুযোগে ভারতে একটা বৈপ্লবিক অভ্যুখান সৃষ্টি কষে তোলার সংকল্প নিয়ে কাজ করে চলেছিলেন। মাহমুদ আল হাসান, ৯৭

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।