কমিটি ফর রাশিয়ান ফেখিন রিলিফ" প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ভারই-উদ্ভোগে। তিনি ছিলেন এ সংস্থার সভাপতি আর ডাঃ ভূপেন্দ্রনাথ দত্ত তার সম্পাদক ৷ ১৯২৭ সালের ১০-১৫ই ফেব্রুয়ারী ব্রাসেলসে যে উপনিবেশিক অত্যাচার ও সাত্রাজ্যবাদ বিরোধী, সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বরকতুলাহ্ যোগ দেন সানফ্রানসিস্কোর হিন্দুস্থান গদর পার্টির প্রতিনিধি হিসাবে । “ভারতের জাতীয় কংগ্রেস’ হিন্দুস্থান সেবাদলের প্রতিনিধি স্বরূপ নেহেরুও এ সন্মে- লনে যোগ দিয়েছিলেন। স্বদেশ থেকে স্েচ্ছা-নিবাসিত, 'মৌলবী বরকতুলাহ্ তার প্রিয় দেশ- বাসীদের মাঝখানে আর ফিরে যাবার সুযোগ পাননি। ১৯২৭ সালে, যাদের স্বাধীনতা ও কল্যাণের উদ্দেশ্যে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সংস্পর্শ থেকে বহুদুরে আমেরিকার সানফ্রানসিস্কো শহরে তিনি পৃথিবী থেকে চির বিদায় গ্রহণ করলেন। মৃত্যুর সময় তার শয্যাপাশ্বে উপস্থিত ছিলেন তার বিপ্লবী জীবনের চির সাথী ও পরম বন্ধু রাজা মহেন্দ্রপ্রতাপ । ৯৫
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।