সামান্ত ব্যাপারেই হোক কোরান কর্তৃক নির্দেশিত বিধান থেকে বিচ্যুত হয়ে নতুন কোনও বিধান গ্রহণ করতে পারে না। সৈয়দ আহমদের সরল অনাড়ন্থর জীবন, তার জ্বলন্ত আদর্শ নিষ্ঠা, গভীর আন্তরিকতা ও নিঃস্বার্থ চরিত্রের জন্য যারাই ভার সংস্পর্শে এসেছিলেন ভারাই মুষ্ধ অভিভূত হয়ে গিয়েছিলেন । ফলে তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সুফল ফলেছে। তার বহু ভক্ত তার আদর্শ অনুসরণ করে চলাকে তাদের জীবনের ভরত হিসাবে গ্রহণ করেছিলেন । রটিশের বিরুদ্ধে জেহাদ শুরু করবার আগে তিনি মক্কায় ভীর্থবাত্রা করার সংকল্প করলেন। ১৮২১ সালের জুলাই মাসে তিনি র।ইবেরিলি থেকে মকার পথে কলকাতায় যাত্রা করলেন। এক বছর বাদে ১৮২২ সালে তিনি যখন মদিনায় গিয়ে পৌছলেন, তখন দেখা গেল তার প্িহন পিছন ৮০০ জন ভক্ত চলে এসেছে। ভিনি যখন রাইবেরিলি থেকে যাত্রা করেন তখন তার সঙ্গে একটি কপর্দকও ছিলো না। অথচ এই দীর্ঘ যাত্রাপথে তাদের ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। আঘিক সম্পদ বলতে তার নিজের কিছুই ছিলো না। এই সমস্ত টাকা তার অনুরাগী ও ভজরাই যুগিয়েছিলো। এর দুবছর বাদে তিনি স্বদেশে ফিরে এলেন ৷ এই ছু' বছর আরবে বাস করে কি শিখে এলেন তিনি? এখানে এসে তার সার! বিশ্বের মুসলমানদের দুর্গতি ও লাঞ্ছনার প্রত্যক্ষ পরিচয় ঘটল । আরও দেখতে পেলেন যে পাশ্চাত্যের সাত্রাজ্যবাদী শক্তিগুলি কি দ্রুত- গতিতে প্রাচ্যের দেশগুলিকে একের পর এক গ্রাস করে চলেছে। এই কঠিন অভিজ্ঞত৷ ভাবাবেগ সম্পস্ন স্বপ্নালু সৈয়দ আহমেদকে বাস্তববোধসম্পন্ন নিভাঁক যোদ্ধায় পরিণত করল। স্বদেশে পদার্পণের সাথে সাথেই তিনি তার বৃটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করে তোলার কাজে লেগে গেলেন। এই আন্দোলনকে সহজে দমন করে দেওয়া সম্ভব হয় নি। এই বিদ্রোহের আগুন প্রায় অর্ধ শতাব্দীকাল ধরে অনির্বাণভাবে ভ্বলেছিলো। এই জেহাদের প্রস্তুতি হিসাবে তিনটি প্রাথমিক কাজে হাত দেওয়া হয়ে- ছিলো £ ১. শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্ঠ উপযুক্ত সংখ্যক যোদ্ধা ও উপযুক্ত পরিমাণ অস্ত্র শস্্র গ্রহ করা । ২. এই বাহিনীকে ১৩
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.