ছিলেন। যৌলবী বরকতুললাহও সেদিন তার এই অভিযোগ: সমর্থন করেছিলেন। কাবুলে এসে সেখানকার পরিস্থিতি দেখে-মিশনের মোহভঙ্গ হয়ে গেল । আফগানিস্তানের আমির হাবিবউল্লাহ্ ইতিপূর্বে তাদের সাহায্য দেবেন বলে কিছুটা ভরসা দিয়েছিলেন বটে, কিন্তু তখন তিনি ত! থেকে বছুদুর সরে গিয়েছেন । তিনি ইংরেজদের খুশী রাখার জন্য এই পরি- কল্পিত বিদ্রোহের কথা ভারত সরকারের কাছে ফাস করে দিয়েছিলেন । তিনি শুধু এতেই নিবৃত্ত হন নি, লাহোর থেকে যে ১৫ জন ছাত্র স্বাধী- নতা ‘সংগ্রামে শরীক হবার জন্য দেশত্যাগ করে কাবুলে চলে এসে- ছিলেন, তার আদেশে তাদের সধাইকে জেলখানায় আটক করে রাখা হয়েছিল । আর ওবায়ছুল্লাহ্ সিন্ধী? তাকে আটক করে রাখা না হলেও সে সময় তাকে নজরবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছিল। কিন্তু ইন্দো-জার্সান মিশন কাবুলে এসে পেশীছবার পর আমীরের মনোভাবে কিছুটা পরি- বর্তন ঘটতে দেখা গেল। শুধু ভারতীয় বিপ্রবীরাই তে! নয়, জার্মান ও তুরস্কের প্রতিনিধিরাও এই মিশনের সভ্য ছিলেন, তা ছাড়া এই মিশনের গিছনে ছিল জার্সান সম্রাট কাইজারের শুভেচ্ছা । এই সমস্ত চিন্তা আমীরের মনকে বিচলিত করে তুলেছিল। ফলে রাজ। মহেন্্প্রতাপের অনুরোধে সেই ১৫ জন মুসলমান ছাত্রকে সঙ্গে সঙ্গেই জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হল । : ওবায়ছুলাহ্ সিন্ধীও পুলরায় স্ব-মর্ধাদায় প্রতিষ্ঠিত হলেন, ভার চলাচল বা৷ কাজকর্ম সম্পর্কে যে সমস্ত বাধা ছিল তা দুর হয়ে গেল। কিন্তু এই ইন্দে।-জার্সান মিশন যে উদ্দেশ্য নিয়ে এসেছিল তা সম্পূর্ণ- ভাবে বার্থ হয়ে গেল। অবস্থাটা বুঝতে পেরে জার্মান ও তুরস্কের প্রতি- নিধির! নিজ নিজ দেশে ফিরে গেলেন, কিন্তু রাজ! মহেন্দ্রপ্রতাপ ও মৌলবী বরকতুল্লাহকে আরও অনেকদিন কাবুলে থেকে যেতে হয়েছিল । ১৯১৫ সালের ১লা ডিসেম্বর তারিখে কাবুলে উপস্থিত ভারতীয় বিপ্লবীরা রাজ! মহেন্দ্রপ্রতাপকে রাষ্ট্রপতি এবং মৌলবী ৷ বরকতুল্লাহ্কে প্রধানমন্ত্রী ৯২ \
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।