বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বোম্বাই শহরে নিয়ে আসা হল। মাহমুদ আল হাসান তখন বান্ধক্যের দশায় এসে পৌছেছেন। তার বয়স সত্তর ছাড়িয়ে গেছে, সেই জ্রা-স্রীর্ণ। এতকাল বাদে স্বদেশের মাটিতে পদার্পণ করে প্রথম কাজটি কি করলেন তিনি? আর কোথাও নগ্ন, সেখান থেকে সোঞ্জা চলে গেলেন বোম্বাইয়ের খেলাফত কর্মিটর অফিসে । সেদিন থেকে আর সমক্ত চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে তিনি আপনাকে খেলাফত আন্দোলনের কার্ছে উৎসর্গ করলেন। এতদিন মালটায় কর্মহীন জীবন যাপনের পর একটু সময়ও বিন! কাজ্জে বসে থাকার মত মনের অবস্থা তার ছিল না । তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার অধ্যাপক ও ছাত্রদের সঙ্গে দেখা করলেন এবং তাদের প্রতি এই আহ্বান জানালেন, “আপনার! সরকারী সাহায্যপ্রাপ্ত এই শ্রিল্প প্রতিষ্ঠান থেকে বেড়িয়ে এসে আমাদের জাতীয় বিশ্ববিগ্ালয় জামিয়। মিলিয়া ইসপামিয়াতে যোগদান করুন|". এক- দিন তিনি এই ‘জামিয়। মিলিয়।' প্রতিষ্ঠার কাঞ্জে সাহায/ করেছিলেন । মাহমুদ আল হাসান ১৯২১ সালে নভেম্বর মাসে দিল্লীতে অনুষ্ঠিত জমিয়াত-উল-উলেমার সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। এই সম্মেলনে ভারতের বছ উলেমা যোগদান করেছিলেন। সম্মেলনে সমাপ্তি স্থচক বক্তৃতায় মাহমুদ আল হাসান তাদের উদ্দেশ করে এই উদাত্ত আহ্বান জানা- লেন যে তার! যেন নির্ভীক চিত্তে খেলাফতের পুনঃপ্রতিষ্ঠার এবং ভারতের স্বাধীনতা লাভের নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যান। এই উদ্দেশ্যে তিনি তাদের এদেশের বিভিন্ন সম্প্রদায়ের মধো এক্য রক্ষ। করার এবং জাতীয় সংহতিকে দৃঢ় করে তোলার আহ্বান জানালেন । এই ভাষণ দান প্রসঙ্গে তিনি আরও বলেন, “দেশের বর্তমান অবস্থা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে, কোনদিনই স্বাধীনতা লাভ সম্ভব হবে না এবং বৈদেশিক আমলা- তান্ত্রিক সরকারের বজ্তমুষ্ঠি দিন দিন দৃঢ়ভাবে চেপে বসতে থাকবে । তার ফলে এখন এদেশে ইসলাম ধর্মের যেটুকু প্রভাব রয়েছে তাও নিঃশেষে বিলুপ্ত হয়ে যাবে । দেশের হিন্দু, মুসলমান এবং সামরিক এঁতিহ্য সম্পন্ন শিখ সম্প্রদায় যদি পরস্পরের সঙ্গে বন্ধুত্ব ও একতাবদ্ধ জীবনযাপন করে চলে । তাহলে কোন শক্তি, সেঁ যতই শক্তিশালী থাকুক না কেন কিছুতেই চিরদিন ৮৮

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।