47 সংগঠন শক্তির পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন তার গুরু মাহমুদ আল হাসানের দক্ষিণ হস্তস্বরূপ ৷ ১৯১১ সাল। এই সময়টি ভারতীয় মুসলমানদের পক্ষে বিশেষ গুরুত্ব- পূর্ণ। এ পর্যন্ত মুসলিম লীগ বৃটিশ সরকারের সঙ্গে সহযোগিতা করে চলাটা বাঞ্চনীয় বলে মনে করে আসছিল, বৃটশ সরকারও এখানকার মুসল - মানদের প্রতি পক্ষপাতিত্বের ভাব অবলম্বন করে চলেছিল । কিন্তু এবার নানাকারণে সেই পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেলো । ইতিপূর্বে মুসলমান- দের হতাশ করে বঙ্গভঙ্গের বিধানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দ্বিতীয় কথা রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত করা হুল। সবচেয়ে বড় কথা এই সময় ইংল্যাওসহ ইউরোপের কয়েকটি খ্রীস্টান শঞি একত্র হয়ে তুকাঁ সাম্রাজ্যের বিরুদ্ধে বলকান বুদ্ধ শুরু -করেছিল । এর ফলে ভারতীয় মুসলমানদের মধ্যে বুটিশের বিরুদ্ধে একটা বিক্ষোভের ভাব মাথা জাগিয়ে উঠেছিল । তাছাড়া এর কয়েক বছর বাদেই প্রথম বিশ্বযুদ্ধ তুরস্ক মিত্রশর্জির বিরুদ্ধে জার্মানীর পক্ষে যোগ দিল। এই সমস্ত অনুকূল লক্ষণ দেখে মাহমুদ আল হাসান উৎসাহিত হয়ে উঠলেন, তার মনে হল এইবার ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ শৃরু করার সময় এসে গেছে । তারা এ বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করে একটি ' রেশমী কাপড়ের উপরে তা লিপিবদ্ধ করলেন । যারা এই পরিকল্পনার সঙ্গে সল্ট ছিলেন, তাদের প্রত্যেকের কাছে এর একটি করে নকল পাঠিয়ে দেওয়া ॥ হল। এই স্থুধীনতার সংগ্রামে সাহায্য লাভের আশায় ওবায়েছুললাহ্ সিন্ধীকে নাফগানিভানে পাঠানো হল। ওবায়েছুলাহ্ অনেক আশা! নিয়ে আবগানিস্তানে টির কিন্তু শেষ পর্বস্ত তাকে ব্যর্থকাম হতে হল । আফগানিস্তানের আমীর হাবীব- উল্লাহ্ প্রথমে তাকে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছিলেন । পরে অব- স্থাট! সুবিধার নয় বুঝে সাহায্য তো করলেনই না, বরং তাদের এই গোপন পরিকল্পনার কথা ভারত সরকারের কাছে ফাস করে দিলেন । যেসমত্ত ভারতীয় বিপ্রবী বিদেশে অবস্থান করে স্বাধীনতা সংগ্রামের জন্থ প্রস্ততি নিয়ে চলেছিলেন তাদের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে এ বিষয়ে ৮৬ ্
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।