বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

এই ইয়াগিস্ভানে বসেই আহরুদ আল হাসান স্বাধীনত। সংগ্রামের সশক্র বাহিনী গড়ে তোলার সংকল্প করলেন। এই অঞ্চলের অধিবাসী হাজী তুরঙ্গজাইকে এই বাহিনীর সেনাপতির পদে নিযুক্ত করা হল। আশা করা গিয়েছিল প্রধানত উপজাতীয় অঞ্চলের লোকদের নিয়ে এই সৈন্যবাহিনী গঠন করা হবে এবং ভারত থেকে মুজাহীদর! এসে এদের শক্তিবৃদ্ধি করবে । তারা এটাও আশা করেছিলেন যে এই স্বাধীনতার যুদ্ধে আফগানিস্তানের আমীরও তাদের সাহায্য করবেন-। একটা জিনিস মনে রাখা দরকার |: কেবলমাত্র মুসলমানদের দিয়ে এই সশস্ত্র বাহিনী গঠন করা হবে, এই পরিকল্পনা তাদের ছিল না। ভারত হিন্দু মুসলমান, শিখ ও অন্যান্য সম্প্রদায়ের বাসভূমি, কাজেই তারা আশা করে- ছিলেন যে অদূর ভবিষ)তে সকল অম্পরদায়ের লোকেরাই এই স্বাধীনতা সংগ্রামে যোগ দেবে। এই লক্ষ্যকে সামনে রেখেই পাঞ্জাব থেকে ওবায়- ছুললাহ সিশ্ধী এবং বাংলাদেশ থেকে কয়েকজন বিপ্লবী নেতাকে মিলিতভাবে পরামর্শ করার জন্য দেওবন্দে নিয়ে আসা হয়েছিল । ওবায়েছলাহ্‌ জিন্ধী ছিলেন ধর্মান্তরিত 'শিখ, কাজেই শিখদের মধ্যে সংগঠন গড়ে তোলার পক্ষে তার সুযোগ-নুবিধা ছিল। সশস্ত্রবাহিনী গঠনের জন্য যুদ্ধ-নিপূণ শিখদের যোগদান একান্ত প্রয়োজনীয় । মাহমুদ আল হাসানের মনে প্রথম থেকেই এই চিন্তাটা ছিল। পাঞ্জাব ও বাংলাদেশ থেকে পরামর্শ করার জঙ্তয যাদের আনানো হল, তাদের গোপনে অবস্থান করার জন্ত দেওবদ্দে একটি বাড়ী ভাড়া করা হয়েছিল। ওবায়েদুল্লাহ্‌ সিন্ধী মাহমুদ ত্বাল হাসানের প্রাক্তন ছাত্র। দেওবন্দের শিক্ষা-কেন্সরেই তিনি শিক্ষালাভ করেছিলেন। গুরুর কাছ থেকে ডাক পেয়ে তিনি পাঞ্জাব থেকে চলে এলেন দেওবন্দে। ওবায়েছল্লাহ্‌ সিকী এখানে এসেই প্রথমে জমিয়ত-উল-আনসারী, অর্থাৎ যারা এই সংগ্রামে সহযোগিতা করবেন তাদের নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার কাজে হাত দিলেন। এরপর মাহমুদ আল হাসান তাকে দিল্লীতে পাঠালেন। তিনি সেখানে গিয়ে 'নজরত-উল-শরীফ' নামে ধর্মীয় শিক্ষায়তন স্থাপন করলেন । হাকীম আজমল খান এবং আলীগড়ের ভিকার-উল মূলক, এর পৃষ্ঠপোষক ছিলেন। এর থেকে ওবায়েদুল্লাহ্‌ সিন্ধীর ৮৫

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।