উৎখাত করে পূর্ণ স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আত্মপ্রতিষ্ঠা করতে | পনের বছর বয়সের এই কিশোর দেওবন্দে শিক্ষালাভ করতে এলেন £ এখানে তিনি সহম্মদ কাশেম নানাউভোভী ও রশিদ আহমদ গানগোরহীর মত বিখ্যাত আলেমদের কাছে শিক্ষালাভের সুযোগ পেয়েছিলেন। তিনি তাদের. কাছ থেকে শুধু ধর্মীয় শিক্ষাই নয় দেশপ্রেমের জ্বলন্ত প্রেরণালাভ করেছিলেন। তার ভবিষ্যৎ সংগ্রামী জীবনের পক্ষে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । মাহমুদ আল হাসান এখানকার শিক্ষা শেষ করে ১৮৭৫-৭৬ সালে, এই শিক্ষাকেন্সেই শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন । অবশেষে ১৮৮৭-৮৮ সালে তিনি এখানকার অধ্যক্ষের পদে প্রতিষ্ঠিত হলেন। কৈশোরের দিনগুলি থেকেই তিনি স্বদেশের মুক্তি নাধনকে তার জীবনের ভ্রত বলে গ্রহণ করে নিয়েছিলেন। সেই থেকেই জীবনের 'শষদিন পর্যন্ত তিনি কোনদিন সে আদর্শ থেকে ভর্ট হমনি। এতদিন ধরে যে সংকল্প তিনি মনে মনে পোষণ করে" এসেছেন ১৯০৫ সালে তিনি তাকে বাসুবে রূপ" দিতে শুরু করলেন। সারা জীবন ধরে স্বদেশে ও স্বদেশের বাইরে তিনি এই সংগ্রামী ভূমিকা পালন করে চলেছিলেন। দেওবন্দ-এ মূল শিক্ষাকেন্দরটির। বাইরে দিল্লী, দীনাপুর, আমরোট, করাপ্ীখেদ। এবং চকওয়ালে এর শাখা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল । ভারতের বাইরেও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে “ইয়াগিস্তান' নামক ছোট একটি রাজ্যেও একটি কর্মকেন্দ্র স্থাপন করা হয়েছিল । রায় বেরিলির সৈয়দ আহমদের অনুবর্তীরাও এই পার্বত্য অঞ্চলে তাদের ঘণটি স্থাপন করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জেহাদ পরিচালনা করেছিলেন। তাদের ভস্মাব- শেষ ছুটি-একটি ক্ষুলিঙ্গ তখন ইয়াগিত্তানে ধিকিধিকি করে ভ্বলছিল। মাহমুদ 'আল হাসান ও তার অন্ুবর্তীরা এই ইয়াগিস্তানেই তাদের গোপন কেন্দ্র স্থাপন করলেন। প্রথম হিজরত সংগ্রামের সময় রায়বেরিলির সৈয়দ আহমদের অনুবর্তী মৌলবী বেলায়েত আলী ও শওকত আলী এই পার্বত্য অঞ্চলে তাদের ঘণটি স্থাপন: করেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামের এতিহ্যবাহী ৮৪
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।