নয়। বৃটিশ সরকার ও বুটিশ এতিহাসিকদের দ্বারা এই বিচিত্র নামকরণের ফলে যে বিভ্রান্তির স্থষ্টি হয়েছে ত1 আজও. আমরা কাটিয়ে উঠতে পারিনি । আবছুল ওয়াইয়ের প্রচারিত ধর্মমতের সঙ্গে সৈয়দ আহমদের বৃটিশ-বিরোধী আন্দোলনের কোনও সংযোগ ছিলোনা । তবুও আমরা এতকাল ধরে সেই আন্দোলনকে অযথা “ওয়াহাবী আন্দোলন' বলে আখ্যা দিয়ে আসছি । সৈয়দ আহমদ উত্তর প্রদেশের রায়বেরিলীতে জন্মগ্রহণ করেন। শাহ ওয়ালিউল্লাহ ও তার অনুব্তী ইসলামের পুনরুজ্জীবন ও স্বাধীনতার আদর্শ থেকে তিনি তার আন্দোলনের প্রেরণা পেয়েছিলেন। ১৮৩৮ সালে তিনি তার শিক্ষা সমাপ্ত করে ঘরে ফিরে আসেন এবং বিবাহ করেন। তিনি যে আদর্শ নিয়ে পথে বেরিয়ে এসেছিলেন, তাকে কার্যকর করীর উদ্দেশ্যে তিনি ‘টঙ্ক’ রাজোর আমীরের কাছে এসে তার সৈন্য বিভাগে যোগদান করেন। ‘টঙ্ক' তখনও স্বাধীন রাজ্য ছিলো। তার ভবিষ্যৎ সংগ্রামী জীবনের পক্ষে এটা খুবই কাজে লেগেছিলো । এখানেই তিনি ঝুদ্ধবিষ্তা শিক্ষা লাভ করেন । রণনীতি ও রণকৌশল সম্পর্কেও তিনি পারদর্শী হয়ে ওঠেন । কিন্তু ১৮১৭ সালে টষ্ক' রাজ্যের আমীর যখন বৃটিশের অধীনতা স্বীকার করে নিলেন, তখন তিনি তার সম্পর্কে বিতৃষ্ণ হয়ে কাজ থেকে ইস্তফা দিয়ে চলে এলেন । “টঙ্ক' রাজ্য থেকে ফিরে এসে তিনি উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের জেলা- গুলিতে ভ্রমণ করলেন এবং মীরাট, মঙ্জঃফরনগর ও সাহারানপুর জেলার উল্লেখযোগ্য শহর ও গ্রামগুলিতে পরিভ্রমণ করলেন। দ্বিতীয়বারের ভ্রমণে তিনি এলাহাবাদ, বারানসী, কানপুর ও লক্ষৌ জেলাগুলি এবং তৃতীয়বারের ভ্রমণে রোহিলাখণ্ড অঞ্চলটি পরিদর্শন করেন । তিনি যেখানেই গেছেন সেখানকার জনসাধারণ তাকে বিপুলভাবে সংবর্ধনা জানিয়েছেন। তার উপদেশ শোনার জন্যে বহুলোক এসে জমায়েত হোত। ধর্মীয় ব্যাপারে তার মুল উপদেশ ছিলো ছুটি-_প্রথমতঃ খোদার কোনও শরিক নেই, তিনি একেশ্বর, একচ্ছত্র এবং ফেরেস্তা, ধর্মগুরু, পয়- গম্বর বা পীর যেই হোক না কেন, খোদা আর মানুষের মধ্যে কেউ মধ্যবর্তী ভূমিকা গ্রহণ করতে পারে না। মানুষকে সরাসরি খোদার সঙ্গে যোগাযোগ করতে হয়। দ্বিতীয়তঃ, সত্যকারের মুসলমান বৃহৎ ব্যাপারেই হোক বা ১২
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।