শেখ উল হিন্দ মাহমুদ আল হাসান এটা খুবই আশ্চর্যের কথা, মাহমুদ আল হাসান নামটি আমাদের দেশের খুব কম লোকের কাছেই পরিচিত, দেশকে যারা ভালবাসেন, এই নামটি তাদের কাছে বিশেষভাবে শ্মরণীয়। দেওবন্দ শিক্ষাকেন্দ্রে শিক্ষালাভ করে যার! স্বাধীনতা সংগ্রামে বিশিষ্ট অংশগ্রহণ করেছিলেন, সেই পতাকাবাহীদের মধ্যে তিনিই ছিলেন অগ্রগণ্য । তার প্রভাবে ও দৃষ্টান্তে এই শিক্ষাকেন্দ্রের শিিক্ষাকর্মীরা সংগ্রামী প্রেরণায় উদ্ধ,দধ হয়ে উঠেছিল। মাহমুদ আল হাসান ১৮৫১ সালে উত্তর প্রদেশের বেরিলিতে জন্মগ্রহণ .করেছিলেন। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি ভার পিতার সাথে মিরাটে ছিলেন এই মিরাটেই সিপাহীদের মধ্যে সর্বপ্রথম বিদ্রোহের সুচনা হয়েছিল । ছয় বছর বয়সের বালক মাহম্দ আল হাসান তখন থেকেই এই বিদ্রোহীদের বীরবপূর্ণ কাহিনী এবং বিজোহ ভেঙ্গে পড়ার পর ব্রিটিশ সরকারের ন্বশংস অত্যাচারের কথা শুনে এসেছে। এই সমস্ত ঘটনা সেই সময় থেকেই তার মনের উপর এমন প্রভাব বিস্তার করেছিল যে তিনি সে সব কথা কোনদিনই ভুলে যেতে পারেন নি এবং তাদের মধ্য দিয়েই তিনি তার ভবিষ্যতের চলার পথের ইঙ্গিত পেয়েছিলেন। এ এক বিচিত্র কথা, এই সিপাহী বিদ্রোহের ভয়াবহ অভিজ্ঞতার তীব্র প্রতিক্রিয়া আলীগড় শিক্ষা-কেন্দ্রের প্রতিষ্ঠাতা স্তার সৈয়দ আহমদকে স্বাধীনতা আন্দোলনের ঘোর বিরোধীতে পরিণত করেছিল । আবার সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে মাহমুদ আল হাসান স্বাধীনতা সংামের আহ্বান বাণী শুনতে পেয়েছিলেন। সারা ভারতের মুসলমান সমাজের সামনে আলীগড় শিক্ষা-কেন্দ্র ও দেওবন্দ শিক্ষা-কেন্দ্র সম্পূর্ণ ছুটি বিপরীত আদর্শ রেখে এগিয়ে চলেছিল । প্রথমটি ব্রিটিশের অনুগ্রহ ও করুণার উপর নির্ভর করে চলাকেই উন্নতির একমাত্র চলার পথ হিসাবে গ্রহণ করেছিল, অপরটি চেয়েছিল ব্রিটিশ সরকারকে
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।