বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যেও অংশ গ্রহণ করেছিলেন । সেই একই তারিখে উভয় বঙ্গের এক্যের প্রতীক স্বরূপ ফেডারেশন হলের ভিত্তি-প্রস্তর স্থাপন করা হয়। গজনবী এই অনুষ্ঠানেও যোগদান করেছিলেন । ১৯০৬ সালের ১৪ই» ১৫ই এপ্রিল তারিখে বরিশাল শহরে এতিহাসিক প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়, আবদুর রন্থুল ছিলেন তার নিবাটিত সভাপতি । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে তার সভাপতির , ভাষণ দিতে পারেননি ।| আবছুল হালিম গজনবী সম্মেলনে তার সেই অভিভাষণ পাঠ করেছিলেন। সম্মেলন উপলক্ষে বরিশাল শহরের রাজপথে যে শোভাযাত্রা বেরিয়েছিল, সরকারের পৃজিশ তার উপর বর্ধর আক্রমণ চালিয়েছিল। সেই এঁতিহাসিক শোভাযাত্রার কথা সর্জন পরিচিতি । গজনবী এই মিছিলেও শরীক হয়েছিলেন। পুলিশ এই সম্মেলনকে পণ করে দেবার জন্য ত্রুটি করেনি, কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছিল। সর্বসাধারণের মধ্যে স্বদেশজাত ডব্যাদির প্রচলনের জন্যে গজনবী নানাভাবে চেষ্টা করে এসেছেন। এই উদ্দেশ্যে বহুবাজার স্ট্রীট ও লালবাজার স্্টের সংযোগস্থলে তিনি একটি স্বদেশী ভাঙারের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এর পিছনে যতই আন্তরিকতা ও নিষ্ঠা থাকনা কেন শেষ পর্যন্ত এজন্য তাকে যথেষ্ট আথিক ক্ষতি সহা করতে হয়েছিল। তা সত্বেও এই জাতীয় প্রচেষ্টা চালানোর ব্যাপারে তিনি বিন্দুমাত্র পরোয়া করেন নি। “একথা সত্য, আবছুল হালিম গজনবীর রাজনৈতিক জীবন খুব বেশী দিন স্থায়ী হয়নি॥ তা হলেও যতদিন তিনি কাজ করেছেন, গভীর নিষ্ঠা নিয়েই কাজ করেছেন। তার এই সংগ্রামী জীবনের পট-পরিবর্তন ঘটল ১৯০৭ সালে। এই বছর স্ুরাটে কংগ্রেসের বিখ্যাত বাধিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে কংগ্রেসের নরমপহ্ী ও টরমপহ্থীদের মধ্যে মারামারির ফলে শেষ পর্যন্ত সম্মেলন পণ্ড হয়ে যায় । এই ঘটনা গজনবীর মনে দারুণ হতাশ! ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তার ফলে তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে তার জীবনের শেষদিন পর্যন্ত নির্দলীয় উদারনীতির সমর্থক হিসাবে কাজ করে গেছেন। তিনি ১৯৫৩ সালে তার জন্মভূমি টাঙ্গাইলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৮২

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।