(সেই সভায় ভ্রাতৃভাবে অনুপ্রাণিত হয়ে ব্রাহ্মণ পণ্ডিত ও সাধারণ মুসলমান আলিঙ্গণাবন্ধ হয়েছিলেন, “বন্দে মাতারম' ও “আল্লা হো আকবার" ধ্বনি একই সঙ্গে মিলে গিয়েছিল ॥ আবদুল হালিম গজনবী আবছুর রসুলের মুসলমান সহকর্মীদের মধ্যে আবছুল হালিম গজনবীর ন।ম বিশেষভাবে উদ্লেখযোগ্য। আব্ছুল হালিম গজনবী ১৮৭৬ সালে পূর্ববহের ময়মনসিংহের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছিলেন । কিন্তু আবদুর রন্মুলের মত তারও সারাজীবনের কর্মক্ষেত্র ছিল কলকাতা। কেবলমাত্র জীবনের শেষ দিনগুলি তিনি তার জন্মভূমি টাঞ্জাইলে কাটিয়েছিলেন। এক ধনী জমিদার ও বাবসায়ী পরিবারে ভার জন্ম॥ ভার বাবার নাম ছিল আবছল' হাকিম খান গজনবী । -তিনি তাঁর ছাত্র জীবনে প্রথমে কল- কাতার সিটি কলেজ স্কুলে এবং পরে সেন্ট জেভিয়াস+ কলেজে শিক্ষালাভ করেছিলেন। তার রাজনৈতিক জীবন ও ব্যবসায়ী জীবন কলকাতা শহরের বুকেই কেটেছিল। বিশ শতকের শুরু থেকেই তার রাজনৈতিক জীবনের সুচনা হয়। এ বিষয়ে তার পথ-প্রদর্শক ছিলেন স্ুরেন্্রনাথ বন্দ্যোপাধ্যায় । তাছাড়া তিনি তখনকার দিনের বাংলাদেশের সমস্ত বিশিষ্ট রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সংস্পর্শ লাভ করেছিলেন। একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে তিনি কংগ্রেসে যোগদান করেন। তিনি ১৯০৫ ফালে বারানসীতে অনুষ্ঠিত কংগ্রেসের বাধিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি বাংলাদেশের' সরকারী দমন নীতির বিরুদ্ধে জ্বালাময়ী ভাষায় বক্তৃতা দেন। ১৯০৫-০৬ সালে বঙ্গভচ্গের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে দুর্বার প্রতিবাদ আন্দোলন চলেছিল, গজনবী তাতে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন । বঙ্গ- ভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার উদ্দেশ্যে ১৯০৫ সালের ২৭শে আগস্ট তারিখে জগন্নাথ কলেজ প্রান্ধণে বিরাট সভা আহুত হয়েছিল, তিনি তাতে উপস্থিত ছিলেন। সেই বছরই ১৯০৫ সালের ১৬ই অক্টোবর তারিখে সেই একই উদ্দেশ্যে কলকাতায় যে বিরাট জনসভা অনুষ্ঠিত হয়েছিল, তিনি তার ৮১ =
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।