৬ কিছুই জানি না। তার এই কর্মময় মহৎ জীবনের পরিণতি কোথায় গিয়ে পৌছেছিল, সে সম্পর্কেও কোন তথ্য, আমাদের জানা নেই । এটা খুবই ছুঃখের কথা, লজ্জার কথাও বটে। তবুও আশাকরি, ভার এই জীবনাদর্শ প্রদীপ্ত মশালের মত ভার উত্তর-সাধকদের পথ দেখিয়ে চলবে। ' আবদুর রসুল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অস্থতম বিশিষ্ট নেতা আবছুর রঙ্থুল সে যুগের বাংলার, একটি বিশেষ স্মরণীয় নাম। তিনি ১৮৭২ সালে জন্মগ্রহণ করেন। তার জন্মভূমি বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় । কিন্ত তার শিশ্ষা- জীবন শুরু হয় ময়মনসিংহের কিশোরগঞ্জ শহরে | ১৮৮৮ সালে ঢাক! কলেজিয়েট স্কুল থেকে এস পাশ করার পরই উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে তাকে ইংলঙে পাঠান হয়। সেখানে ১৮৯৮ সালে তিনি এম. এ, পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি ব্যারিষ্টারি পাশ করে দেশে ফিরে আসেন। আবদ্বর রম্মুল সবশুদ্ধ নয় বৎসরকাল বিলেতে ছিলেন। সেখানে থাকতেই তিনি সেখানকার এক ইংরেজ মহিলাকে বিয়ে করেন। দেশে - ফিরে এসে তিনি কলিকাতা হাইকোর্টে” ব্যারিস্টারি করতে শুরু করলেন। আইন ব্যবসায় তিনি অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন, অতি অল্পদিনের মধ্যেই ব্যারিস্টার হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ল । ভারতের রাজনীতির ক্ষেত্রে বিশ শতকের প্রথম কটি বছর একটি বিশেষ উল্লেখযোগ্য কাল। সারা ভারতের জনগণ তখন এক নুতন রাজনৈতিক চেতনায় উদ্বেল হয়ে উঠেছিল । জাগ্রত বাংলা সেদিন সার! ভারতে পথ দেখিয়ে চলেছিল । ভারতের বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গের বিধান জারি করার ফলে বাংলাদেশে যে ব্যাপক গণ-আন্দোলন দেখা দিল” তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা ভারতময় ছড়িয়ে পড়েছিল । এই ব্যাপক বিক্ষোভ আন্দোলন আবছুর রক্থুলের মনকেও চঞ্চল করে তুলেছিল । মতামত ও আচার বাবহারে অনেকটা পাশ্াত্য-ভাবাপন্ন হলেও তিনি দেশের ডাকে সাড়াঃন! দিয়ে পারলেন না। এই পথে তিনি স্থুরেন্রনাথ বন্দ্যোপাধ্যায় ৭৭
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।