হৃদয়কে ম্পর্শকরত। তিনি আসানসোল ও বাড়িয়ায় রেলওয়ের ধর্মঘটী শ্রয়িকদের রহুসভায় বক্ততা দিয়েছিলেন এবং আসানসোলের রেলওয়ের ধর্মঘটা শ্রমিকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে তুলেছিলেন । বর্তমানে ধরা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত আছেন, অন্যতম পথ প্রদর্শক হিসাবে মৌলবী লিয়াকত হোসেনের নাম তাদের অবশ্যই স্মরণ রাখা উচিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে ব্যর্থ করে দেবার জন্য সরকারের অদৃশ্য হস্তের ইঙ্গিতে এবং ঢাকার নবার ও আরও কয়েকজন সাম্প্রদায়িক মুসলমান নেতার চক্রান্তের ফলে ১৯০৬-০৭ সালে ময়মনসিংহ, কুমিল্লা প্রস্থতি কয়েকটি জেলায় পরপর কতগুলি সাম্প্রদায়িক দাঙ্গ। সৃষ্টি হয়। স্বদেশী আন্দোলনের ওপর এ এক পাষণ্ড আঘাত, সে বিষয়ে কোন সন্দেহ নেই। সরকার এর সম্পূর্ণ দায়িত্ব আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিতে চেষ্ট। করেছিলেন। এই দাঙ্গার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই লিয়াকত হোসেন নিজের উদ্বোগেই ময়মনসিংহ ছুটে গিয়েছিলেন। প্রথম অবস্থাতেই এই দাঙ্গাকে রুখবার জগ্ত তিনি ভার যথাসাধ্য চেষ্টা করেছিলেন । এই. উপলক্ষে পুলিশ তার হাঁতে লেখ! একটি পুপ্তিকার পাঞ্জুলিপি হস্তগত করেছিল । সেই পু্তিকায় এই সাম্প্রদায়িক দাক্গা-হাঙ্গামার পিছনে যে সমস্ত চক্রাত্তকারী মুসলমানের দুষ্ট হস্ত কাজ করে চলেছিল, তিনি তাদের বিরুদ্ধে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। মৌলবী লিয়াকত হোসেনর রাজনৈতিক জীবন্রে শেষ অধ্যায় সম্পর্কে যেটুকু খবর পাওয়া গেছে; এবার তার উল্লেখ করছি। ১৯০৭ সালে ওরা জুন তারিখে তার লিখিত একটি উদ“ পুত্তিকা প্রকাশিত হয়।' এই পুত্তিকায় তিনি বৃটিশ সরকারের বিরুদ্ধে মুসলমানদের মনে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করতে চেয়েছিলেন, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। লিয়াকত হোসেন ও ভার সহকর্মী আবছুল গফুর এই পৃস্তিকাটি বিতরণের জন্য বরিশাল গিয়ে- হিলেন। - এই খবর পাবার সাথে সাথেই তাদের ছুঞ্জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই রাজত্রোহাত্মক মামলার বিচারে লিয়াকত হোসেনকে দীর্ঘ তিন বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল । দেশপ্রেমিক লিয়াকত হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কোন ৭৬
— Page 72 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.