অনুসরণ করে চলেছিলেন, কিন্তু পরবর্তীকালে স্ুরেন্দ্রনাথের নরমপণগী নীতির প্রতি হতশ্রদ্ধ হয়ে নিজের স্বাধীন বিচারবুদ্ধি অনুযায়ী: চরমপন্থী নীতির দিকে ঝুঁকে পড়েছিলেন । এ বিষয়ে কোনই সন্দেহ নেই, ১৯০৫-০৮ সালের স্বদেশী আন্দোলনে যে সমস্ত মুসলমান কর্মী ও বক্তা আন্দোলনের পুরোভাগে এসে ছাড়িয়েছিলেন লিয়াকত হোসেনকে তাদের মধ্যে শীর্ষস্থানীয় বলা চলে। সেই সময়কার বিখ্যাত "সন্ধ্যা" পত্রিকায় তার প্রশংসনীয় কার্ধাবলীর বিবরণ প্রকাশিত ' হয়েছিল। স্বদেশী আন্দোলনের কাজ ছাড়াও ১৯০৮ সালে বরিশালের ছুভিক্ষের সময় তিনি অশ্পিনীকুম।রের সহকারী হিসাবে কাজ করেছিলেন । তিনি আ্যার্টি সারকুলার সোসাইটির একজন সক্রিয় কর্মী ছিলেন | ১৯০৬-০৭ সালে নরমপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তিনি বিপিন পাল ও ত্রহ্ম- ৷ বান্ধব উপাধ্যায় প্ৰমুখ ‘চরমপন্থী নেতাদের সঙ্গে নানা জায়গায় বক্তৃতা দিয়ে বেডিয়েছেন। এই সময় কিছুকালের জন্য ‘সক্ধ্যা' পত্রিকা অফিসটাই ছিল তার আস্তানা । মৌলবী লিয়াকত হোসেন তার স্বদেশকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন । কিন্তু এই স্বদেশ শুধু তার-দেশের মাটি দিয়ে গড়। নয়, স্বদেশ বলতে তিনি তার দেশের ছুখ-ছূর্দশায় নিপীড়িত, নিশ্পেষিত জনসাধারণকেই বুঝতেন । তার দৃষ্টিতে দেশের মুভির একমাত্র অর্থ ছিল ভাদের মুক্তি। সেই জন্তই যেখানেই অত্যাচার, যেখানেই ছুঃখ-লাঞ্ছনা, তার প্রতিকারের জন্ত তিনি তার সীমাবদ্ধ শক্তি নিয়ে ধাপিয়ে পড়েছেন। তখন বাংলাদেশে শ্রমিক আন্দোলনের সবেমাত্র স্থচনা। কারখানায় কারখানায় শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার ও লাঞ্ছনা চলত |. দেশের নেতারা এমন কি স্বদেশী নেতাদের মধ্যেও খুব কম লোকই এই হুতভাগ্য শ্রমিকদের জন্য সত্যিকারের দরদ নিয়ে চিন্তা করতেন। কিন্তু লিয়াকত হোসেন মূলতঃ রাজনৈতিক কর্মী হলেও শ্রমিকদের মধ্যেও তার কর্মক্ষেত্র প্রসারিত ছিল। সে সময়কার শ্রমিক আন্দোলনে, বিশেষ করে রেলওয়ে শ্রমিকদের আন্দোলনে তিনি ছিলেন একজন সুপরিচিত নেতা। তার বক্তৃতা অতি সহজেই শ্রমিকদের ৭৫
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।