কুলারের' বিরুদ্ধে এবং স্বদেশী আন্দোলনের সপক্ষে অক্লান্ত হয়ে প্রচারকার্ষ চালিয়ে গিয়েছিলেন । শুধু রাজনৈতিক হিসাবেই নয় সামাজিক সংস্কার সাধনের দিক দিয়েও তার অবদান বড় কম নয়। প্রচলিত অর্থে যাদের “শিক্ষাবিদ' আখ্যা দেওয়া হয়ে থাকে প্রকৃতপক্ষে লিয়াকত হোসেন তা ছিলেন না। তা হলেও দেশের অশিক্ষিত জনসাধারণের মধ্যে শিক্ষাবিস্তারের জন্য তিনি তার সাধ্য অনুযায়ী কাজ করে গেছেন। জ।মাজিক সংস্কার ও জনহিতকর কাজ করার উদ্দেশ্য নিয়ে তিনি ১৯১৬ সালে “ভারত হিতৈষী সভা" নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। জাতি ধর্স ও সম্প্রদায় নিবিশেষে দরিদ্র জনসাধারণকে নানাভাবে সাহায্য করাই ছিল এই সমিতির মূল উদ্দেশ্য । মৌলবী লিয়াকত হোসেন ছিলেন এই সমিতির সভাপতি । এই সমিতি দরিদ্র ছাত্রদের প্রাথমিক শিক্ষা- লাভের ব্যাপারে সাহায্য দান করত। সে যুগে হিন্দুদের মধ্যে নিষ্ঠুর পণপ্রথা সমাজের অভিশাপ স্বরূপ ছিল। ফলে দরিদ্র সংসারগুলিতে মেয়েদের পাত্র জোটানো। এক কঠিন জমস্ত। হয়ে দাড়িয়েছিল। বাবা-মাদের এই নিদারুণ সমস্যার হাত থেকে মুক্তি দেবার জন্ত কত কুমারী মেয়ে আত্মহত্যার পদ্ধায় তাদের কিশোরী জীবনের ছেদ টেনে দিয়েছে । লিয়াকত হোসেনের ‘ভারত হিতৈষী সভা" মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারেও গরীব পরিবারগুলিকে অর্থ সাহাষা করত। সমিতির এই সমস্ত, কাজের পিছনে তিনিই ছিলেন মূল প্রাণশক্তি । একজন অবাঙালী মুসলমান যে বিশেষ করে বাঙালী হিন্দু সমাজের জন্য এমন গভীর দরদ দিয়ে চিন্তা করতে পারে এবং তাদের সেরায় আপনাকে প্রাণ ঢেলে উৎসর্গ করতে পারে, আমাদের পক্ষে এটা কল্পনাতীত। মৌলবী লিয়াকত হোসেন ছাড়া আর কোথাও এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্তু এটা স্মরণ রাখতে হবে, লিয়াকত হোসেন ছিলেন রি রাজনৈতিক কর়ী। বিদেশী ইংরেজদের শাসনপাশ থেকে দেশকে মুক্ত করাই ছিল ভার জীবনের ত্রত। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে অক্লান্ত কাজের মধ্য দিয়ে তিনি ভার সেই আদর্শকে বাস্তবে রূপায়িত করে চলেছিলেন। রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি সুরেন্দ্রনাথ ব্যানাজীকে ৭8
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।