শাহ্ ওয়ালিউল্লাহ্-এর পুত্র ও তার পরবর্তী ধর্মগুরু আবছুল আজিজ তার পিতার এই স্ুত্রটিকে কার্যকরী রূপে সম্প্রসারিত করলেন। তিনি বললেন, ভারতীয় মুসলমানরা এই পরাধীন অবস্থাকে কিছুতেই মেনে নিতে পারেন না। এই পরিবেশের মধ্যে কোনও প্রকৃত মুসলমানের পক্ষে যথাযথভাবে ধর্গাচরণ করে চলা সম্ভব নয়। তার দৃষ্টিতে, ভারত হচ্ছে ‘দার-উল-হরব' অর্থাৎ খ্যুদ্বরতে দেশ।' তিনি এদেশের মুসলমানদের উদ্দেশ্য করে এক ফতোয়া জারি করলেন। বুটিশের বিরুদ্ধে জেহাদে শরীক হওয়া! তাদের সকলের ধর্মীয় কর্তব্য। আর বূটিশ শক্তিকে যদ্দিতারা তাদের তুলনায় অনেক বেশি প্রবল বলে মনে করে অর্থাৎ এই সংগ্রামে যদি জয়লাভের আশা! না থাকে, তবে তারা যেন অন্যান্ত স্বাধীন মুসলমান দেশে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু সেখানে গিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে চলবে না। বাইরের সেই সমস্ত শক্তির সাহায্য নিয়ে নতুন বলে বলীয়ান হয়ে এ দেশ থেকে ইংরেজ- দের বিতারিত করতে হবে। বাইরের মুসলমান রাষ্ট্রগুলি যে এ বিষয়ে তাদের অকুঠভাবে সাহাযা করবে এ সম্পর্কে তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিলো না। শাহ্ আবদুল আজ্জিজের এই ফতোয়া ভারতের মুসলমানদের এক অংশের মনে সংগ্রামী প্রেরণা জাগিয়ে তুলেছিল এবং তার এই আহ্বানে তারা বিপুলভাবে সাড়। দিয়েছিলো । কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও মুসলমান রাষ্ট্রগুলির বাস্তব অবস্থা সম্পর্কে ধর্মগুরু আবদুল আজিজের কোন স্পষ্ট ধারণা বা অভিজ্ঞতা ছিলো না। 'আর যারা তার এই ফতোয়াকে মান্য করে বৃটিশের বিরুদ্ধে জেহাদে নেমেছিলেন এবং এক দীর্ঘস্থায়ী সংগ্রামে যে সাহস, সংগঠনশঞি ও আত্ম-ত্যাগের পরিচয় দিয়েছিলেন সেই উত্তরাধিকার আমরা গর্বের সাথে বহন করি। এই ইতিহাসকে অবহেল! করে বিশ্মৃতির তলায় চাপা দেওয়া এক জাতীয় অপরাধ । দীর্ঘ অর্ধশতাব্দী-ব্যাপী এই ৰবটিশ বিরোধী জেহাদের স্রষ্টা, পরিচালক ও মূল প্রাণশক্তি যিনি, সেই সৈয়দ আহমদের নাম আজকাল ক’জনেই ব! জানে? অথচ এই আন্দোলন ওয়াহাবী আন্দোলন নামে দেশের শিক্ষিত সমাজে বিশেষ করে রাজনৈতিক মহলে স্ু-পরিচিত। কিন্তু এ কথাট! সত্য ৯১
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।